ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে চট্টগ্রাম সফরকালে স্থানীয় রন্ধনশৈলী ও ঐতিহ্যবাহী খাবারের স্বাদ গ্রহণ করে মুগ্ধতা প্রকাশ করেছেন। তিনি ৫ জুলাই চট্টগ্রামে বিভিন্ন খাবার উপভোগ করেন।
ফ্রান্সের রাষ্ট্রদূত চট্টগ্রামের বিখ্যাত মেজবানসহ অন্যান্য ঐতিহ্যবাহী খাবার ও জনপ্রিয় মিষ্টান্নের স্বাদ নেন। স্থানীয় খাবারের বৈচিত্র্য এবং চট্টগ্রামের মানুষের আন্তরিক আতিথেয়তা তার সফরকে বিশেষ করে তোলে।
রাষ্ট্রদূত বলেন, ‘ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে অনেক মিল রয়েছে। এর মধ্যে অন্যতম হলো, উভয় দেশের মানুষের খাবারের প্রতি গভীর অনুরাগ এবং সমৃদ্ধ খাদ্যসংস্কৃতির ঐতিহ্য।’
তিনি চট্টগ্রামের খাদ্য ঐতিহ্যকে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন, যা দেশের সমৃদ্ধ সংস্কৃতির পরিচায়ক।
অনলাইন ডেক্স 
























