সাতক্ষীরার দেবহাটায় বৃহস্পতিবার সেলাই মেশিন, বাই সাইকেল, প্যাডেল ভ্যান ও স্কুল বেঞ্চ বিতরণ করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সাংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।
উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে অনুষ্ঠিত এ বিতরণে সাংসদ খালেকের বরাদ্দকৃত এডিপির অর্থায়নে ৫ জনকে প্যাডেল ভ্যান, ১৪টি সেলাই মেশিন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৮০ জোড়া স্কুল বেঞ্চ প্রদান করা হয়। অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা সভাপতিত্ব করেন এবং জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতে সহকারী সেক্রেটারী ওমর ফারুক ও মাহাবুব আলম বক্তব্য দেন।
সাংসদ মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, সরকার শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন উন্নয়নে কাজ করছে। তিনি অসহায় মানুষের জীবনমান উন্নয়নে আয়বর্ধনমূলক সেলাই মেশিন ও প্যাডেল ভ্যান বিতরণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এই সম্পদ সরকারি সম্পত্তি মনে করে সংরক্ষণ করা উচিত, এবং এটি যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করলে জনগণের কল্যাণ হবে।
অনলাইন ডেক্স 























