ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের সাদাপাথরে গোসল করতে গিয়ে পর্যটক নিখোঁজ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৫৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২০৭ Time View

সিলেটের কোপানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্রে বৃহস্পতিবার, ২ জুলাই, সুব্রত সাহা বিকাশ (৩৩) নামের এক পর্যটক গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছেন। তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে এবং পেশায় চিকিৎসক।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুব্রতসহ ৪ বন্ধু ঢাকা থেকে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্র দেখতে এসেছিলেন। ঘটনার দিন দুপুরে তারা সাদাপাথরের বিজিবির ক্যাম্পের সামনে গোসল করতে নামেন। সাঁতার কাটার সময় প্রবল স্রোতের মধ্যে চলে যান তারা।

এ সময় অন্য দুজন তীরে উঠতে পারলেও সুব্রত পানির স্রোতে তলিয়ে যান। কোম্পানীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরিরা তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

ভোলাগঞ্জ ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল কাইয়ুম জানান, নিখোঁজ পর্যটকের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইউজিসির বরাদ্দ: পাবলিক বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য ২২৬ কোটি টাকা নিশ্চিত

সিলেটের সাদাপাথরে গোসল করতে গিয়ে পর্যটক নিখোঁজ

আপলোড সময় : ০৮:৫৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬