ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির শোভাযাত্রায় হামলার ঘটনায় ছাত্রশিবির নেতা গ্রেফতার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ২০২ Time View

পটুয়াখালীর বাউফলে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা, নেতাকর্মীদের আহত করা এবং মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় এক ছাত্রশিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় কালাইয়া বাণিজ্যিক বন্দর এলাকায় নিজ বাসার সামনে থেকে দাশপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ইমরান হোসেনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (২৭ জুন) রাতে দাশপাড়া ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। এ সময় হামলার ঘটনায় যুবদল ও ছাত্রদলের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন এবং প্রায় ২০টি মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ ওঠে।

আহত দাশপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আল মামুন বাদী হয়ে বাউফল থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ইমরান হোসেনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

স্কুল ফিডিংয়ের খাবার আত্মসাত: প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

বিএনপির শোভাযাত্রায় হামলার ঘটনায় ছাত্রশিবির নেতা গ্রেফতার

আপলোড সময় : ১২:১৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬