ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রসূতি ছুটি নিয়ে হাইকোর্টের রুল: দুইবারের বেশি ছুটি কেন অসাংবিধানিক নয়

হাইকোর্টে প্রসূতি (মাতৃত্বকালীন) ছুটি নিয়ে রুল জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে কোনো নারী কর্মীর দুই বারের বেশি এই ছুটি না থাকা এবং ছয় মাস চাকরি না করলে ছুটি না পাওয়ার বিধান কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না। সোমবার (২৯ জুন) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আশিফ হাসান এই রুল জারি করেন।

রুলে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ৪৬(২) ধারা ও ৪৬(১) এর প্রভিসো এবং বাংলাদেশ সার্ভিস রুলসের ১৯৭ নম্বর রুল কেন সংবিধানের মৌলিক অধিকার পরিপন্থি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। এছাড়া, সরকারি ও বেসরকারি খাতে কর্মজীবী নারীদের জন্য সমান মাতৃত্বকালীন সুবিধা নিশ্চিত করতে সরকারের ব্যর্থতা কেন প্রশ্নবিদ্ধ হবে, তাও উল্লেখ করা হয়েছে।

রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান, সহযোগিতায় ছিলেন অ্যাডভোকেট তানজিলা রহমান, মো. বাহাউদ্দিন আল ইমরান ও ইফাত হাসান শাম্মি। গত ১৫ জুন এই জনস্বার্থমূলক রিটটি দায়ের করা হয়, যেখানে মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবসহ ১২ জনকে বিবাদী করা হয়েছে।

রিটে উল্লেখ করা হয়, মাতৃত্বকালীন ছুটি মা ও নবজাতকের মৌলিক স্বাস্থ্য ও সাংবিধানিক অধিকারের সঙ্গে সম্পর্কিত। তৃতীয় বা পরবর্তী সন্তানের ক্ষেত্রে এই অধিকার থেকে কর্মজীবী নারীদের বঞ্চিত করা বৈষম্যমূলক। বর্তমানে ভিন্ন ভিন্ন নীতিমালার কারণে নারীদের মধ্যে বৈষম্য সৃষ্টি হচ্ছে, যা আইনের সমান আশ্রয়ের নীতির পরিপন্থি।

শুনানি শেষে আইনজীবী ইশরাত হাসান বলেন, সমান মাতৃত্বকালীন অধিকার নিশ্চিত করার জন্য এই রিট করা হয়েছে। মাতৃত্ব কোনো শাস্তির বিষয় নয়; এটি রাষ্ট্রের সাংবিধানিক সুরক্ষার বিষয় এবং এই মামলার চূড়ান্ত রায় লিঙ্গসমতা ও শ্রম অধিকারে একটি ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করতে পারে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রসূতি ছুটি নিয়ে হাইকোর্টের রুল: দুইবারের বেশি ছুটি কেন অসাংবিধানিক নয়

আপলোড সময় : ০১:৩৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬