ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

তেঁজগাঁও এফডিসিতে নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা–২০২৬ বিজয়ীদের সংবর্ধনা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২২০ Time View

রাজধানীর তেঁজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) প্রাঙ্গণে শনিবার (২১ ফেব্রুয়ারি) ‘নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা–২০২৬’-এর বিজয়ী দলসমূহের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান। তিনি বলেন, যুক্তিভিত্তিক বিতর্ক তরুণ প্রজন্মকে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে। গণতান্ত্রিক চর্চা শক্তিশালী করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি-এর চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, নির্বাচনী ইস্যু নিয়ে বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা নির্বাচন ব্যবস্থা ও রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দিক সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করছে।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিজয়ী দলগুলোর হাতে ট্রফি, ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে এফডিসি প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

তেঁজগাঁও এফডিসিতে নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা–২০২৬ বিজয়ীদের সংবর্ধনা

আপলোড সময় : ০৩:০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬