ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‎জনগণ ইতোমধ্যে তাদের রিজেক্ট করেছে : মির্জা ফখরুল

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৩৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৬০ Time View

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যখন গণতন্ত্র চাপা থাকে, তখন উগ্রবাদী শক্তিগুলোর উত্থান ঘটে। তারা মাথা চাড়া দিয়ে ওঠে। দেশে জামায়াতে ইসলামীর ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে। তিনি বলেন, বিএনপি কখনো জনপ্রিয়তা হারায়নি। কারণ বিএনপি সবসময় জনগণের রাজনীতি করেছে। এটাই তার সবচেয়ে বড় শক্তি। বিএনপি সরকারে ছিল, সরকার হিসেবে কাজ করেছে। বিএনপির কথাগুলো যখন গ্রহণ করেছে তখন এমন বিজয় হয়েছে।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি।মির্জা ফখরুল বলেন, আমরা সবসময় কমিটমেন্টে অটুট থাকি। ফ্যাস্টিটদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা নির্বাচন করেছি। তাদেরকে সঙ্গে নিয়ে আমরা সরকার গঠন করব। তিনি বলেন, ইতোমধ্যে জনগণ তাদের রিজেক্ট করেছে। বিএনপি তিনভাগের ২ ভাগ মেজরিটি পেয়ে গেছে। জনগণ আবারও সুষ্ঠু সৎ ও কল্যাণমুখী রাজনীতির মধ্য দিয়ে সমস্ত অপপ্রবণতাগুলোকে রুখে দিতে সক্ষম হবে। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
¬¬¬¬

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

‎জনগণ ইতোমধ্যে তাদের রিজেক্ট করেছে : মির্জা ফখরুল

আপলোড সময় : ০৫:৩৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬