ঢাকা ০২:২৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালের মাটিতে পা রাখলেন তারেক রহমান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২০:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৫৯ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় অংশ নিতে বরিশালে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৫৫ মিনিটে  তিনি হেলিকপ্টারযোগে বরিশাল স্টেডিয়ামের আউটার মাঠে অবতরণ করেন। দীর্ঘ দুই দশক পর এটি তার প্রথম বরিশাল সফর।

তারেক রহমানকে এক নজর দেখতে সকাল থেকেই বেলস পার্ক ও আশপাশের এলাকায় ভিড় জমে। বরিশাল বিভাগের ছয় জেলার লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষ সেখানে উপস্থিত হন। স্থানীয় বিএনপি নেতাদের মতে, তার মঞ্চে উপস্থিতির মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটবে।

তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন। তখন তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। এবার তিনি চেয়ারম্যান হিসেবে বরিশাল আসায় দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন উত্তেজনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে বলে দলীয় নেতারা মন্তব্য করেন।

হেলিকপ্টার থেকে নামার পর তাকে স্বাগত জানান বরিশাল বিভাগ ও জেলার শীর্ষ নেতারা। তার আগমনকে কেন্দ্র করে প্রশাসনও নিরাপত্তা জোরদার করেছে। মাঠ ও আশপাশের এলাকায় পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া নজরদারিতে রয়েছেন।

বরিশাল মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা বলেন, প্রায় দুই দশক পর দলীয় প্রধানকে সরাসরি দেখতে পাওয়া তাদের জন্য অত্যন্ত আবেগঘন ও অনুপ্রেরণামূলক মুহূর্ত। এটি শুধু একটি জনসমাবেশ নয়- এটি দলের শক্তি, ইতিহাস ও পুনরুত্থানের প্রতীক।

বরিশালসহ পুরো দক্ষিণাঞ্চল থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী জনসভায় যোগ দেবেন। কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের সমন্বয়ে এটিকে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় নির্বাচনী সমাবেশে রূপ দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রায় ১০ লাখ মানুষের অংশগ্রহণ ধরে পরিকল্পনা সাজানো হয়েছে, এবং প্রশাসনও প্রয়োজনীয় সমন্বয় করছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

হিজবুল্লাহর এফপিভি ড্রোন ঠেকাতে ‘হিমশিম’ খাচ্ছে ইসরাইলি বাহিনী

বরিশালের মাটিতে পা রাখলেন তারেক রহমান

আপলোড সময় : ১২:২০:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬