ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদী-৫ আসনে মনোনয়নপত্র নিলেন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:২২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ২৭১ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ (রায়পুরা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান। রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) যুবলীগ নেতা ব্যারিস্টার তৌফিকুর রহমানের মনোনয়ন ফরম সংগ্রহের ঘটনাকে কেন্দ্র করে রায়পুরাসহ পুরো জেলায় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা চলছে।

এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) ব্যারিস্টার তৌফিকুর রহমানের পক্ষে তার ব্যক্তিগত সহকারী (পিএস) মো. সানাউল্লাহ রায়পুরা উপজেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ব্যারিস্টার তৌফিকুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সৎ বোন আমেনা বেগম এবং শহীদ আবদুর রব সেরনিয়াবাতের নাতি।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, তৌফিকুর রহমান নামে একজন ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। নির্বাচন কমিশনের বিধি-বিধান অনুসরণ করেই তাকে মনোনয়নপত্র দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

নরসিংদী-৫ আসনে মনোনয়নপত্র নিলেন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা

আপলোড সময় : ১১:২২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫