ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুর থেকে ৬টি লঞ্চ ও শতাধিক বাসে ঢাকা যাবেন নেতাকর্মীরা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ২৮২ Time View

আগামী ২৫ ডিসেম্বর প্রায় ১৮ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের আগমনকে ঘিরে পিরোজপুরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা বিএনপি। এরই মধ্যে ৬টি লঞ্চ এবং শতাধিক বাসে ৩০ হাজার নেতাকর্মী ও সমর্থক নিয়ে ঢাকা যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

‎জেলা বিএনপির সদস্য সচিব সাঈদুল ইসলাম কিসমত বিষয়টি নিশ্চিত করেছেন।

‎জানা যায়, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের আগমন উপলক্ষে জেলার শীর্ষস্থানীয় নেতারা কয়েক দিন ধরে দফায় দফায় বৈঠক করেছেন। গত সোমবার জেলা কমিটির এক জরুরি সভায় কর্মী সমর্থকদের নিয়ে ঢাকায় যাওয়ার ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় জেলা বিএনপির সাবেক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেনকে আহ্বায়ক করে ঢাকা যাওয়া প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

‎প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, পিরোজপুর জেলা থেকে প্রায় ৩০ হাজার নেতাকর্মী ও সমর্থকদের নির্ধারিত দিনের আগেই অন্তত ৬টি বিশালাকার লঞ্চ এবং শতাধিক বাসযোগে রাজধানী ঢাকায় সমাবেত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন এবং তাকে বরণে ঢাকাযাত্রার আগে পিরোজপুরের নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছেন।

জেলা বিএনপির সদস্য সচিব সাঈদুল ইসলাম কিসমত বলেন, তারেক রহমানকে বরণ করতে কর্মী-সমর্থকদের ঢাকা যাওয়া-আসার সুবিধার্থে ২৪ ডিসেম্বর সন্ধ্যায় হুলারহাট নদীবন্দর থেকে ৬টি বিশালাকায় লঞ্চ থাকছে, সেখানে রাতে খাওয়াদাওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়া একদিন বাদে ২৫ ডিসেম্বর খুব সকালে শহর ও জেলার বিভিন্নস্থান থেকে শতাধিক বাস কর্মী-সমর্থকদের নিয়ে ঢাকায় রওনা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

পিরোজপুর থেকে ৬টি লঞ্চ ও শতাধিক বাসে ঢাকা যাবেন নেতাকর্মীরা

আপলোড সময় : ১২:০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫