ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনেসকোর অধিবেশনে চর্যাপদ পরিবেশন করবেন সৃজনী তানিয়া

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:০২:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ২০৪ Time View

ইউনেসকোর অধিবেশনে চর্যাপদ পরিবেশন — চীনের শিয়ামেনে অনুষ্ঠিত হতে যাওয়া ইউনেসকোর আন্তঃসরকার কমিটির ২১তম অধিবেশনের উদ্বোধনী দিনে প্রাচীন বৌদ্ধতান্ত্রিক সংগীত চর্যাপদ পরিবেশন ও প্রশিক্ষণ দেবেন বাংলাদেশের সাধিকা সৃজনী তানিয়া। আগামী ৩০ নভেম্বর এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

‘পরিবেশনা ও অংশগ্রহণমূলক শিক্ষায় চর্যাপদের পুনর্জাগরণ’ শীর্ষক এক ঘণ্টার এই অনুষ্ঠানটি আয়োজন করছে ইউনেসকো ও স্বাগতিক দেশ চীন। স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২টা ১৫ মিনিট পর্যন্ত শিয়ামেন আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কনফারেন্স সেন্টার হোটেলে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

সৃজনী তানিয়া চর্যাপদের ৫০টি গানের মধ্যে থেকে নির্বাচিত ১৩টি গান পরিবেশন করবেন। পাশাপাশি, তিনি উপস্থিত দর্শকদের একটি চর্যাপদ শেখাবেন। অনুষ্ঠানে চর্যাপদের ইতিহাস এবং বাংলাদেশের ভাবসাধকদের চর্যাপদ পুনর্জাগরণ কার্যক্রম নিয়ে বক্তব্য দেবেন বাংলা একাডেমির উপপরিচালক ড. সাইমন জাকারিয়া।

এছাড়া, ভাবনগর ফাউন্ডেশনের উদ্যোগে চর্যাপদ পুনর্জাগরণের ইতিহাস এবং এর আন্তর্জাতিক কার্যক্রম নিয়ে একটি পাঁচ মিনিটের প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে।

২৯ নভেম্বর, শিয়ামেনে আইসিএইচ এনজিও ফোরামের বার্ষিক সিম্পোজিয়ামেও অংশগ্রহণ করবেন সৃজনী তানিয়া ও ড. সাইমন জাকারিয়া। সেখানে ‘অংশগ্রহণের জন্য ডিজিটাল উদ্ভাবন’ শীর্ষক প্যানেলে তাঁরা ‘আঞ্চলিক সাধকদের অংশগ্রহণে চর্যাপদের অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পুনর্জাগরণ’ বিষয়ে আলোচনা করবেন।

চর্যাপদ সংরক্ষণ, শেখানো ও প্রচারে ডিজিটাল মাধ্যমের ব্যবহার এবং এতে আঞ্চলিক সাধক-শিল্পীদের অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরার জন্য তাঁরা প্রস্তুতি নিচ্ছেন। সৃজনী তানিয়া চর্যাপদের ৫০টি পদে রাগাশ্রয়ী সুর দিয়েছেন এবং তিনি ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের সঙ্গে এসব গান পরিবেশন করেন।

তিনি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত লোকসংগীতশিল্পী। এর আগে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগো ও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলি এবং হাঙ্গেরির সেচেনি ইশ্তভান বিশ্ববিদ্যালয়ে চর্যাপদ পরিবেশন ও প্রশিক্ষণ দিয়েছেন সৃজনী তানিয়া।

এছাড়া, তিনি ফ্রান্স, জাপান, অস্ট্রিয়া, জার্মানি, চেক প্রজাতন্ত্র, নেপাল ও ভারতেও চর্যাপদ পরিবেশন করেছেন। আয়োজকদের প্রত্যাশা, শিয়ামেনের এই আয়োজন বাংলাদেশের প্রাচীন সংগীত ঐতিহ্যের প্রতি আন্তর্জাতিক আগ্রহ বাড়াবে।

এছাড়া, চর্যাপদকে জীবন্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার পথ আরও বিস্তৃত হবে। ভবিষ্যতে চর্যাপদকে ইউনেসকোর মানবজাতির অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বমূলক তালিকায় অন্তর্ভুক্তির জন্য মনোনয়নের ক্ষেত্রেও এ উদ্যোগ ভূমিকা রাখতে পারে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে বাস ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা

ইউনেসকোর অধিবেশনে চর্যাপদ পরিবেশন করবেন সৃজনী তানিয়া

আপলোড সময় : ০৮:০২:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬