ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ১০০ স্পটে অবস্থান নেবে বিএনপি, লকডাউন ঠেকাতে প্রস্তুতি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৩৬:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ২০১ Time View

চট্টগ্রামে ১০০ স্পটে অবস্থান — চট্টগ্রামে আওয়ামী লীগের দুই দিনের লকডাউন কর্মসূচি ঠেকাতে বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। মহানগরীর অন্তত ১০০টি স্পটে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সতর্ক অবস্থান নেবেন। তারা জানান, যদি কোনো ধরনের নাশকতা বা জনদুর্ভোগ সৃষ্টি করার চেষ্টা হয়, তাহলে স্থানীয় জনতাকে নিয়ে তা প্রতিরোধ করবেন।

দলীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগের মিছিল, অগ্নিসংযোগসহ নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে বিএনপি এবারের লকডাউন কর্মসূচিকে ঘিরে কঠোর সতর্কতা অবলম্বন করছে। তারা আওয়ামী লীগ নেতাকর্মীদের তৎপরতার বিষয়েও নজর রাখছে। কোথাও যদি তাদের মিছিল বা অন্য কোনো কার্যক্রম চালানোর চেষ্টা হয়, তাহলে তা ঠেকাতে এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দেওয়া হয়েছে।

লকডাউন কর্মসূচির প্রেক্ষাপটে করণীয় নির্ধারণে শনিবার (২৮ নভেম্বর) প্রস্তুতি সভা করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। জেলা পরিষদ কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সভায় মহানগর বিএনপি, মহিলা দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় নগরীর প্রত্যেকটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নেতাকর্মীদের অবস্থান নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনা অনুযায়ী, বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল নেতারা বিভিন্ন স্পটে জমায়েত ও কথিত লকডাউনের প্রতিবাদে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছেন। চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, কথিত লকডাউন কর্মসূচির নামে নিষিদ্ধ সংগঠনের কর্মীরা যাতে কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে, সে জন্য নগরীর ১০০টি স্পটে তাদের নেতাকর্মীরা অবস্থান নেবেন।

তিনি আরও জানান, ২৯ ও ৩০ নভেম্বর ছাড়াও ডিসেম্বর মাসজুড়ে তাদের সব ধরনের অগ্নিসন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে কর্মসূচি হাতে নেওয়া হবে। জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগরের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচারের প্রেতাত্মারা সম্প্রতি বিভিন্ন কর্মসূচির নামে অগ্নিসন্ত্রাস চালাচ্ছে। চট্টগ্রামেও তারা ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। তাই শান্তিশৃঙ্খলা রক্ষা এবং নৈরাজ্য ঠেকাতে যুবদলকর্মীরা মাঠে সক্রিয় থাকবেন।

মহানগর যুবদলের উদ্যোগে রোববার বিকেল তিনটায় আগ্রাবাদ বাদামতলী মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও জানান মোশাররফ হোসেন। চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি জানান, রোববার সকাল ১০টায় নিউমার্কেট মোড়ে মহিলা দলের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে দলের নেতাকর্মীরা অবস্থান নেবেন।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করেছেন। সর্বশেষ শুক্রবার বাদ জুমা নগরীর সিনেমা প্যালেস মোড় থেকে তারা মিছিল করেন। পুলিশ ওই মিছিলের পিছু ধাওয়া করে ২০ জনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাড়ি, পুলিশ বক্সসহ কয়েকটি জায়গায় আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে বাস ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা

চট্টগ্রামে ১০০ স্পটে অবস্থান নেবে বিএনপি, লকডাউন ঠেকাতে প্রস্তুতি

আপলোড সময় : ০৬:৩৬:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬