ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মমেক হাসপাতালে ডেঙ্গু ও হাম উপসর্গে ৪ জনের মৃত্যু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:০৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ২০৬ Time View

মমেক হাসপাতালে ডেঙ্গু ও — ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত দুই রোগী এবং হাম উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) হাসপাতাল কর্তৃপক্ষের পাঠানো পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৯ জন। একই সময়ে মারা গেছেন দুইজন। তারা হলেন ময়মনসিংহের তারাকান্দার মিরাজ আলীর মেয়ে ফাতেমা (৪০) এবং নান্দাইলের তালেব আলীর মেয়ে মালেকা (৮৫)।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭২ জন। তাদের মধ্যে ৪৯ জন পুরুষ, ১৫ জন নারী এবং আট শিশু রয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, চলতি বছরে এ হাসপাতালে মোট ৫ হাজার ৬৭১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৪৪ জনের মৃত্যু হয়েছে। ফাতেমা গত ২০ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে ভর্তি হন এবং শনিবার (২৮ নভেম্বর) সকাল পৌনে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপরদিকে, মালেকা গত ২৫ নভেম্বর দুপুরে হাসপাতালে ভর্তি হন এবং শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হামের বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন দুই শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশু দুজনই মেয়ে। তাদের একজনের বয়স সাত মাস, বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়। অপর শিশুটির বয়স ১০ মাস, তার বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলায়।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ফুলবাড়িয়ার শিশুটি শুক্রবার (২৭ নভেম্বর) সকাল পৌনে ১২টার দিকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। ওই দিন সন্ধ্যার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কলমাকান্দার শিশুটি গত ২২ নভেম্বর সন্ধ্যার পর হাসপাতালে ভর্তি হয়েছিল এবং শুক্রবার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের তথ্যানুযায়ী, চলতি বছরের মার্চের মাঝামাঝি সময় থেকে হামের উপসর্গ নিয়ে মোট ৬ হাজার ৮১২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৬ হাজার ৫৫৪ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। একই সময়ে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ১৬৪ শিশু চিকিৎসাধীন রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে বাস ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা

মমেক হাসপাতালে ডেঙ্গু ও হাম উপসর্গে ৪ জনের মৃত্যু

আপলোড সময় : ০২:০৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬