ঢাকা ১১:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হামাসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে যাচ্ছেন রা’আমের নেতা আব্বাস

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৫৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ২০৭ Time View

হামাসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা — ইসরায়েলের পরবর্তী সরকারে অংশ নিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে যাচ্ছেন আরব দল রা’আমের নেতা মানসুর আব্বাস। শনিবার (২৮ নভেম্বর) রাতে অথবা রোববারের মধ্যে এ ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট।

প্রতিবেদন অনুযায়ী, গাদি আইজেনকটের নেতৃত্বে সম্ভাব্য জোট সরকারে রা’আমকে যুক্ত করার চেষ্টা করছে বামপন্থি দল ডেমোক্র্যাটস। তবে দলটির অংশগ্রহণ নিয়ে সরকার পরিবর্তনের পক্ষের দলগুলোর মধ্যে মতভেদ রয়েছে। একটি সমঝোতার প্রস্তাবে রা’ামের আইনপ্রণেতা ইয়োভ সেগালোভিৎসকে সরকার ও জোটে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। অন্য সদস্যরা সরকারের বাইরে থেকে সংসদে সমর্থন দিতে পারেন।

এর আগে চলতি মাসে হামাসকে সরাসরি সন্ত্রাসী সংগঠন বলতে কেন দ্বিধা করছেন, এমন প্রশ্নে আব্বাস বলেছিলেন, এ বিষয়ে তার অবস্থান স্পষ্ট। তবে ফিলিস্তিনিদের ওপর প্রভাব বিস্তারের সুযোগ এবং নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে তাকে কিছুটা রাজনৈতিক পরিসর দিতে হবে।

আব্বাস বলেন, ‘আমরা একটি সেতু। সেই সেতু ধ্বংস করবেন না। আমাদের সন্ত্রাসবাদের সমর্থক কিংবা বিশ্বাসঘাতক কোনোটিই বানাবেন না। আমরা যে কোনো ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাস ও সহিংসতার স্পষ্ট বিরোধী।’

আব্বাসের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে আরব অধ্যুষিত এলাকায় অপরাধ দমনে কঠোর ব্যবস্থা, বহুবছর মেয়াদি অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচিতে অর্থায়ন অব্যাহত রাখা এবং শিক্ষা, কর্মসংস্থান, অবকাঠামো ও আবাসন খাতে বিনিয়োগ। দক্ষিণ নেগেভের বেদুইন গ্রামগুলোর আইনি স্বীকৃতি এবং বাড়িঘর উচ্ছেদ বন্ধের দাবিও রয়েছে তার।

এ ছাড়া সরকারের বাইরে থেকে শুধু সংসদীয় সমর্থন নয়, রা’আমকে পূর্ণাঙ্গ জোটসঙ্গী হিসেবে দেখতে চান আব্বাস। সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদের সঙ্গে বৈঠকে তিনি সতর্ক করে বলেছেন, রা’আমের সমর্থন নিশ্চিত ধরে নেওয়ার সুযোগ নেই। দাবি পূরণ হলে দলটি সরকার গঠনের পক্ষে ভোট দেবে, অন্যথায় বিপক্ষে অবস্থান নেবে।

এদিকে আইজেনকটের সঙ্গে ডেমোক্র্যাটস ও অতি-রক্ষণশীল ইহুদি দল ইউনাইটেড তোরাহ জুডাইজমের আলোচনা চলছে। তবে নাফতালি বেনেট চান অতি-রক্ষণশীল ও আরব দলগুলোকে বাদ দিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে। অন্যদিকে আভিগদর লিবারম্যান জানিয়েছেন, ইউনাইটেড তোরাহ জুডাইজমের সমর্থনে সরকার গঠনে তার আপত্তি নেই। তবে রা’আমের সক্রিয় সমর্থন নিয়ে বেনেট ও লিবারম্যানের অবস্থান এখনো স্পষ্ট নয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে বাস ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা

হামাসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে যাচ্ছেন রা’আমের নেতা আব্বাস

আপলোড সময় : ০৭:৫৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬