ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ১৪ নভেম্বর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ২৩০ Time View

মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা — মাগুরা মাল্টিপ্লেক্স লিমিটেডের পর্ষদ সভা আগামী ১৪ নভেম্বর বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

এদিকে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১২ নভেম্বর বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ৩২৬ কোটি টাকা।

সোমবার (৯ নভেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘন্টায় অর্থাৎ দুপুর ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৪ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪০৬ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১ দশমিক ৩৮ পয়েন্ট কমে ১ হাজার ০৪৭ এবং ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ৩০ পয়েন্ট কমে ২ হাজার ০৫৪ পয়েন্টে অবস্থান করেছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৩২৬ কোটি ৬ লাখ ৫২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮১টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৮২টি কোম্পানির শেয়ারদর।

পুঁজিবাজারে তালিকাভুক্ত নৌপরিবহন খাতের কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

সূত্র মতে, আলোচিত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ টাকা ১১ পয়সা। আগের হিসাববছরে শেয়ারপ্রতি আয় হয়েছিল ২০ টাকা ১০ পয়সা।

অন্যদিকে, গত ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২১ টাকা ৪৫ পয়সায়। ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) তারিখ ও ভেন্যু এখনো নির্ধারণ করা হয়নি। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর।

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি পাওয়ারগ্রিড বাংলাদেশ পিএলসি ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

সূত্র মতে, আলোচিত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৮৬ পয়সা। আগের হিসাববছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৫ টাকা ৪৭ পয়সা।

অন্যদিকে, গত ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪৭ টাকা ২৯ পয়সায়। ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৬ ফেব্রুয়ারি, শনিবার সকাল ১০টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ ডিসেম্বর।

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সোনালী আঁশ লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচিত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ৭৮ পয়সা।

অন্যদিকে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশফ্লো) হয়েছে ৫৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৪ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০৪ টাকা ১০ পয়সায়। গত ৩০ জুন ২০২৬ তারিখে যা ছিল ২০২ টাকা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডিসেম্বরে বিতর্কিতদের প্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা

মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ১৪ নভেম্বর

আপলোড সময় : ০১:০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬