ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:২০:১০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সদস্য সচিব শামসুল আরেফীন ও যুগ্ম-আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিকের গ্রুপের মধ্যে এ সংঘর্ষ চলছে বলে জানা গেছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে ক্যাম্পাসে ধাওয়া পাল্টা ধাওয়ার পরিস্থিতি বিরাজ করছে।

সংঘর্ষের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সদস্য ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন সাইফসহ অন্যান্য নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এর আগে, ১৬ সেপ্টেম্বর ছাত্রদলের নবীনবরণের কনসার্ট শেষে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের সামনে কাঁঠালতলা এলাকায় সংগঠনটির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার ও যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমিকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সফরের সময়সীমা নির্ধারণ করবে প্রধানমন্ত্রীর কর্মসূচি: পররাষ্ট্র সচিব

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা

আপলোড সময় : ০৩:২০:১০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬