ঢাকা ১১:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাপুয়া নিউগিনির গোগোদালা জনগণের প্রাচীন ইহুদি শিকড়ের সন্ধান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:১৩:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

পাপুয়া নিউগিনির গোগোদালা জনগণের — পাপুয়া নিউগিনির একটি প্রত্যন্ত জনগোষ্ঠী, গোগোদালা, দাবি করেছে যে তাদের পূর্বপুরুষের শিকড় প্রাচীন ইহুদি সম্প্রদায়ের সঙ্গে যুক্ত। তারা নিজেদের ইহুদি বংশোদ্ভূত বলে মনে করে এবং ইহুদি ধর্মের বিভিন্ন রীতি ও উৎসব পালন করে। তাদের বিশ্বাস, কয়েক শতাব্দী আগে স্পেন থেকে যাত্রা করে তারা শেষ পর্যন্ত পাপুয়া নিউগিনিতে পৌঁছেছিল। এই জনগোষ্ঠীর সন্ধানে দেশটির দুর্গম এলাকায় সফর করেছেন ইসরায়েলি আলোকচিত্রী ও সংস্কৃতিবিষয়ক গবেষক নাফতালি হিলগার।

হিলগার, যিনি জার্মানিতে জন্মগ্রহণ করেছেন, ইসরায়েলের ভ্রমণ, প্রকৃতি ও ভূগোলবিষয়ক সাময়িকী ‘মাসা আহের’-এর সাবেক আলোকচিত্রী, প্রায় ৮০টি দেশ ভ্রমণ করেছেন। প্রতিটি সফরে তিনি ইহুদি ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত গল্প খুঁজে বেড়ান। পাপুয়া নিউগিনির গোগোদালা জনগণের সন্ধানে যাওয়া সফরটিকে তিনি নিজের সবচেয়ে আকর্ষণীয় ভ্রমণগুলোর একটি বলে মনে করেন।

হিলগার প্রায় ১৫ বছর আগে গোগোদালা জনগোষ্ঠীর কথা প্রথম শুনেছিলেন। ব্রিটিশ অধ্যাপক টিউডর পারফিট, যিনি প্রান্তিক ও আড়ালে থাকা ইহুদি সম্প্রদায় নিয়ে গবেষণা করেন, ২০০০-এর দশকের শুরুর দিকে এই জনগোষ্ঠীর বিষয়ে ইহুদি বিশ্বকে অবহিত করেন। গোগোদালা নেতারা হিলগারকে জানান, তারা একাদশ শতকে জেরুজালেম ছেড়ে এসেছিলেন এবং স্থানীয় ভাষায় জেরুজালেমকে ‘ইয়াবি সাবা’ নামে উল্লেখ করেন।

তাদের মৌখিক ইতিহাস অনুযায়ী, গোগোদালারা স্পেনে ৪০৬ বছর বসবাস করেন এবং ১৪৯২ সালে স্পেন থেকে ইহুদিদের বিতাড়নের পর তারা আবার জেরুজালেমে ফিরে যান। এরপর গ্যালিলি সাগরের কাছে এবং লোহিত সাগরের উপকূলেও বসবাস করেন। পরে নৌকায় করে সমুদ্রযাত্রা শুরু করে তারা পাপুয়া নিউগিনিতে পৌঁছান। হিলগার জানান, তাদের মনে হয়েছে, এবার জেরুজালেমে ফিরে যাওয়ার সময় এসেছে।

তবে গোগোদালাদের এই ইতিহাসের পক্ষে কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। হিলগারের মতে, ‘তাদের ইহুদি পরিচয়ের অনুভূতি রয়েছে, যা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়েছে।’ তারা বিশ্রামবার অর্থাৎ সপ্তাহের সপ্তম দিন পালন করেন, ইহুদি নববর্ষ ও পাসওভার উদ্‌যাপন করেন এবং প্রায়শ্চিত্ত দিবসে উপবাস করেন। তারা শূকরের মাংস খান না এবং ছেলেসন্তানদের খৎনাও করান। তাদের দাবি, তারা সব সময়ই ইহুদি ছিলেন, তবে পরিচয়টি বিস্মৃত হয়েছিল।

হিলগার মনে করেন, গত শতকে খ্রিষ্টান মিশনারিরা যে পুরোনো নিয়মের বাইবেল নিয়ে এসেছিলেন, সেখান থেকেই গোগোদালারা ইহুদি ধর্মের বিভিন্ন আচার সম্পর্কে জেনেছেন। তবে হিব্রু ভাষায় ‘শেমা’ প্রার্থনা গাওয়া, ‘আম ইসরায়েল চাই’ সংগীত পরিবেশন এবং ইসরায়েলের পতাকা সম্পর্কে তাদের জ্ঞান ইউটিউব থেকে এসেছে বলে মনে করেন তিনি।

গোগোদালা জনগণের ইতিহাসে নরমাংস ভক্ষণের ঘটনাও রয়েছে। হিলগার জানান, গোগোদালারা একসময় শিকারি বা মানুষের মাথা সংগ্রহের সঙ্গে যুক্ত ছিল কি না, তা স্পষ্ট নয়। তবে তাদের বসবাসের পশ্চিম পাপুয়া অঞ্চলে নরমাংস ভক্ষণের নথিভুক্ত ঘটনা রয়েছে, সর্বশেষ ২০১৬ সালে রেকর্ড করা হয়েছিল।

হিলগার দাবি করেন, ১৯০১ সালে প্রথম খ্রিষ্টান মিশনারি পাপুয়ায় পৌঁছেছিলেন, কিন্তু আর ফিরে যেতে পারেননি। তিনি বলেন, ‘তারা তাকে খেয়ে ফেলেছিল।’ দ্বিতীয় মিশনারি কিছুটা সফল হলেও তিনি জানিয়েছিলেন, কিছু উপজাতীয় মানুষ শুধু বিশ্রামবারে প্রার্থনা করতেন। রোববার প্রার্থনা করতে বললে তারা প্রতিবাদে প্রচণ্ড শোরগোল করতেন।

গোগোদালা জনগোষ্ঠীর সঠিক জনসংখ্যা জানা যায় না। বিভিন্ন হিসাবে তাদের সংখ্যা ২৫ হাজার থেকে ৫০ হাজারের মধ্যে। অন্যদিকে, পাপুয়া নিউগিনির মোট জনসংখ্যা প্রায় ১ কোটি ১০ লাখ। দেশটির জনসংখ্যার পূর্ণাঙ্গ তথ্য নেই, বিশেষ করে প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলের বাসিন্দাদের হিসাব রাখা কঠিন।

হিলগার জানতে পেরেছেন, গোগোদালাদের প্রায় ৩০ শতাংশ সক্রিয়ভাবে ইহুদি ধর্ম পালন করেন। বাকিরা নিজেদের ইহুদি শিকড়ের কথা বললেও খ্রিষ্টধর্ম অনুসরণ করেন। তাদের অধিকাংশের মধ্যে ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্য সংরক্ষণের চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে বাস ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা

পাপুয়া নিউগিনির গোগোদালা জনগণের প্রাচীন ইহুদি শিকড়ের সন্ধান

আপলোড সময় : ০৮:১৩:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬