ঢাকা ০৮:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়ায় চর বলাকীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, দুটি ড্রেজার বিনষ্ট

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৫২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

গজারিয়ায় চর বলাকীতে অবৈধ — মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চর বলাকী গ্রামসংলগ্ন মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলা এ অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার বিনষ্ট করা হয়েছে।

অভিযানের নেতৃত্ব দেন গজারিয়ার সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন। তিনি জানান, বেশ কয়েক দিন ধরে মেঘনা নদীর চর বলাকী অংশ থেকে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পাওয়া যাচ্ছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বুধবার বিকেলে অভিযান চালানো হয়।

অভিযানের সময় নদীর বলাকী শহীদনগর এলাকা থেকে একটি এবং সাঁকোর পাশ থেকে আরেকটি ড্রেজার উদ্ধার করা হয়। এসব ড্রেজার দিয়ে রাতের বেলায় নদী থেকে বালু উত্তোলন করা হতো। তবে অভিযানের সময় ড্রেজার দুটিতে কাউকে পাওয়া যায়নি। পরে সেগুলো বিনষ্ট করা হয়।

প্রশাসনের এ পদক্ষেপে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা অবৈধ বালু উত্তোলন ও মাদক কারবারিদের তৎপরতা কমাতে চর বলাকীতে পুলিশি কার্যক্রম আরও বাড়ানোর দাবি জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা আলী আকবর বলেন, “দিনের পর দিন একটি চক্র রাতের আঁধারে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। স্থানীয়ভাবে বাধা দেওয়ার চেষ্টা করেও কাজ হয়নি। অবশেষে প্রশাসন অভিযান চালিয়েছে।” তিনি নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

আরেক বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, “প্রশাসনের এ অভিযানকে আমরা স্বাগত জানাই। নিয়মিত অভিযান চললে অপরাধীরা অপকর্ম করার সাহস পাবে না।”

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গজারিয়া উপজেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হোসেন্দী ইউনিয়নের চর বলাকীতে অবৈধ বালু উত্তোলন ও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন এবং পুলিশি টহল সীমিত থাকার সুযোগে স্থানীয় একটি প্রভাবশালী চক্র এলাকাটিকে অপরাধের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়রা আশঙ্কা করছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে অতীতের মতো বড় ধরনের সংঘাতের আশঙ্কা রয়েছে। আধিপত্য বিস্তারসহ নানা ইস্যুতে বিচ্ছিন্ন এ চরে সহিংসতার পুরোনো ইতিহাস রয়েছে। ২০১৬ সালের ১৫ জুলাই চর বলাকী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ইউপি সদস্য গোলাপ সরকারসহ পাঁচজন নিহত হন।

সেই ঘটনার স্মৃতি বয়ে বেড়ানো জনপদে নতুন করে অপরাধমূলক তৎপরতা বাড়ায় স্থানীয়দের মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা প্রশাসনের কার্যক্রমের ওপর নজর রাখার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

টাইগারদের ফাইনাল খেলার সমীকরণ এলোমেলো, দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ব্যবধানে হার

গজারিয়ায় চর বলাকীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, দুটি ড্রেজার বিনষ্ট

আপলোড সময় : ০৭:৫২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬