ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বার্ধক্য ঠেকিয়ে মানুষের আয়ু ১ হাজার ৪০০ বছর হতে পারে: নিক বোস্ট্রমের ধারণা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ২০৪ Time View

বার্ধক্য ঠেকিয়ে মানুষের আয়ু — মানুষের বার্ধক্য পুরোপুরি ঠেকানো সম্ভব হলে আয়ু ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ বছর পর্যন্ত হতে পারে বলে ধারণা দিয়েছেন সুইডিশ দার্শনিক ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক নিক বোস্ট্রম। তিনি বলেন, সুপারইন্টেলিজেন্ট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিকিৎসাবিজ্ঞান ও বার্ধক্যবিরোধী গবেষণায় বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে।

সম্প্রতি একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে বোস্ট্রম উল্লেখ করেন, যদি মানুষের শরীরে বার্ধক্যজনিত ক্ষয়প্রক্রিয়া না থাকত, তাহলে সম্ভাব্য আয়ু উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেত। তার এই ধারণা মানুষের আয়ু বাড়ানোর সম্ভাবনা নিয়ে নতুন আলোচনা সৃষ্টি করেছে। তবে এটি কোনো পরীক্ষিত বৈজ্ঞানিক ফলাফল নয়; বরং নির্দিষ্ট কিছু অনুমানের ওপর ভিত্তি করে করা গাণিতিক হিসাব।

বোস্ট্রমের ২০২৬ সালের গবেষণাপত্র ‘Optimal Timing for Superintelligence’-এ এই হিসাবের ব্যাখ্যা দেওয়া হয়েছে। তার যুক্তি অনুযায়ী, বিজ্ঞানীরা যদি মানুষের শরীরের বার্ধক্যজনিত প্রক্রিয়া বন্ধ করতে পারেন, তাহলে বয়স বাড়ার সঙ্গে মৃত্যুঝুঁকি যেভাবে দ্রুত বাড়ে, তা এড়ানো সম্ভব হবে। ফলে একজন মানুষের বার্ষিক মৃত্যুঝুঁকি সুস্থ তরুণ বয়সের কাছাকাছি থাকতে পারে।

বোস্ট্রম উন্নত দেশগুলোর ২০ থেকে ২৫ বছর বয়সী সুস্থ মানুষের বার্ষিক মৃত্যুঝুঁকি বিবেচনায় নিয়েছেন। তার হিসাবে এই হার প্রায় শূন্য দশমিক শূন্য ৫ থেকে শূন্য দশমিক শূন্য ৮ শতাংশ। উদাহরণ হিসেবে শূন্য দশমিক শূন্য ৭ শতাংশ মৃত্যুঝুঁকি ধরে হিসাব করেছেন তিনি।

এই হার সারা জীবন অপরিবর্তিত থাকলে গাণিতিক হিসাবে প্রত্যাশিত অবশিষ্ট আয়ু দাঁড়ায় প্রায় ১ হাজার ৪০০ বছর। তবে বোস্ট্রম সতর্ক করে দেন যে, এর অর্থ এই নয় যে মানুষ দুর্ঘটনা, সহিংসতা বা অন্যান্য কারণে মৃত্যুর ঝুঁকি থেকে মুক্ত থাকবে। এটি সম্পূর্ণভাবে বার্ধক্য দূর করা এবং মৃত্যুঝুঁকি কম থাকার একটি কাল্পনিক পরিস্থিতির হিসাব।

বোস্ট্রমের মতে, সুপারইন্টেলিজেন্ট এআই চিকিৎসা ও জীববিজ্ঞানের গবেষণাকে বহুগুণ ত্বরান্বিত করতে পারে। এর মাধ্যমে বিজ্ঞানীরা বিভিন্ন রোগের চিকিৎসা আবিষ্কার, কোষ ও টিস্যুর বয়সজনিত ক্ষতি মেরামত, ক্ষতিগ্রস্ত অঙ্গ ও জয়েন্ট পুনর্গঠন এবং ক্যানসারের কার্যকর চিকিৎসা উদ্ভাবন করতে সক্ষম হবেন।

গবেষণাপত্রে বোস্ট্রম বলেন, সুপারইন্টেলিজেন্স জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতিকে ব্যাপকভাবে ত্বরান্বিত করতে সক্ষম হবে।

এখন পর্যন্ত নথিভুক্ত ইতিহাসে সবচেয়ে বেশি দিন বেঁচে থাকা মানুষ ফ্রান্সের জ্যাঁ কালমঁ। তিনি ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন এবং ১৯৯৭ সালে মারা যান। বোস্ট্রমের প্রস্তাবিত ১ হাজার ৪০০ বছরের সম্ভাব্য আয়ু মানব ইতিহাসের সর্বোচ্চ রেকর্ডের ১১ গুণেরও বেশি।

তবে বার্ধক্য দূর করা, দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সুরক্ষা এবং মানুষের মৃত্যুঝুঁকি এত কমিয়ে আনার প্রযুক্তি এখনো বাস্তবে প্রতিষ্ঠিত হয়নি। ফলে ১ হাজার ৪০০ বছর বেঁচে থাকার ধারণাটি আপাতত ভবিষ্যৎ প্রযুক্তি ও বৈজ্ঞানিক সম্ভাবনার একটি তাত্ত্বিক হিসাব।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পাকিস্তানের জাতীয় পরিষদ পরিদর্শন করলেন

বার্ধক্য ঠেকিয়ে মানুষের আয়ু ১ হাজার ৪০০ বছর হতে পারে: নিক বোস্ট্রমের ধারণা

আপলোড সময় : ০৬:০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬