ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুনের আদালত চত্বরে খুনের আসামির ওপর হামলা, হাত বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৩৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ২০৪ Time View

পুনের আদালত চত্বরে খুনের — ভারতের মহারাষ্ট্রের পুনেতে আদালত চত্বরে এক খুনের আসামির ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) আইনি প্রক্রিয়ায় অংশ নিতে আদালতে গেলে মান্দার মারুতি কিওয়ালে (৩৫) নামের ওই ব্যক্তির ওপর হামলা চালায় দুই দুর্বৃত্ত। হামলায় তার একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেছে এবং গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনাটি পুনের শিবাজিনগর আদালত চত্বরে ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে কিওয়ালেকে বারবার কোপাচ্ছেন। হামলার পর হামলাকারীরা দুটি স্কুটারে করে পালিয়ে যায়। এ সময় রক্তাক্ত অবস্থায় কিওয়ালেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে দেখা যায়।

আরেকটি ভিডিওতে দেখা যায়, কিওয়ালে আদালত চত্বরের পাশের ফুটপাতে পড়ে আছেন, যেখানে তার একটি হাত বিচ্ছিন্ন অবস্থায় ছিল। ঘটনাস্থলে উপস্থিত লোকজন হামলার দৃশ্য দেখছিলেন।

পুলিশ ঘটনাস্থল থেকে দুটি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, কিওয়ালে ২০২৫ সালের এপ্রিলে পুনের সন্তোষনগর-কাত্রজ এলাকায় ২৬ বছর বয়সী রেস্তোরাঁমালিক শুভম সুভাষ চ্যবনকে হত্যার ঘটনায় অভিযুক্ত ছিলেন।

অভিযোগ অনুযায়ী, কিওয়ালে ও তার সহযোগীরা ক্রিকেট খেলার স্টাম্প এবং বাঁশের লাঠি দিয়ে চ্যবনকে হত্যা করেন। জমি ও আর্থিক বিরোধের জেরে ওই হত্যাকাণ্ড ঘটে।

এই ঘটনায় কিওয়ালেকে মূল অভিযুক্ত অমর সাকোরে এবং তার সহযোগী গিরিশ সুভাষ বাবারে ও যোগেশ বাবুরাও দোরের সঙ্গে গ্রেপ্তার করা হয়েছিল। চার দিন আগে কারাগার থেকে মুক্তি পান কিওয়ালে। এরপর আইনি কার্যক্রমে অংশ নিতে আদালতে গেলে তার ওপর হামলার ঘটনা ঘটে।

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সুনেত্রা পাওয়ার এই ঘটনায় পুনের পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন। তিনি হামলার বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছেন এবং হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পুনের আদালত চত্বরে খুনের আসামির ওপর হামলা, হাত বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত

আপলোড সময় : ০৫:৩৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬