ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:১৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ২০৪ Time View

ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ অবরোধ করে — ব্রাহ্মণবাড়িয়ায় প্রস্তাবিত বরিশল উপজেলায় মাছিহাতা ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা রেলপথ অবরোধ করেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পাঘাচং রেলওয়ে স্টেশনে এই অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। এর ফলে মহানগর প্রভাতী ও কালনি এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে, ফলে যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল গ্রামকে আলাদা করে বরিশল নামে নতুন ইউনিয়ন গঠন করা হয়েছে। সম্প্রতি ওই ইউনিয়নকে উপজেলা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সদর উপজেলার মাছিহাতা, বাসুদেব ও সুলতানপুর ইউনিয়নকে প্রস্তাবিত বরিশল উপজেলায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হয়েছে।

প্রতিবাদের অংশ হিসেবে মঙ্গলবার সকালে পাঘাচং রেলওয়ে স্টেশনসংলগ্ন বাজার মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ লোকজন রেললাইন অবরোধ করেন। এতে সিলেট থেকে ঢাকাগামী কালনি এক্সপ্রেস ও চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস পাঘাচং স্টেশনে আটকা পড়ে।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও পাঘাচং গ্রামের বাসিন্দা নুরুল হুদা সরকার এবং মাছিহাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ স্থানীয় নেতারা। বক্তারা অভিযোগ করেন, জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে মাছিহাতা, বাসুদেব ও সুলতানপুর ইউনিয়নকে প্রস্তাবিত বরিশল উপজেলায় যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বক্তারা আরও জানান, স্থানীয় সরকার বিভাগ প্রস্তাবটি নিরীক্ষার জন্য জেলা প্রশাসনের কাছে চিঠি পাঠিয়েছে। তবে তারা এই প্রস্তাবের বিরোধিতা করে বলেন, কোনো অবস্থাতেই মাছিহাতা ইউনিয়নকে বরিশল উপজেলায় অন্তর্ভুক্ত করা হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, অবরোধকারীরা রেললাইন থেকে সরে যাওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে গভীর রাতে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ, পুলিশ সহায়তা করতে পারেনি

ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ

আপলোড সময় : ০২:১৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬