ঢাকা ০২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে হাম-নিউমোনিয়ায় তিন শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৫০

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৪৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ২০৩ Time View

সিলেটে হাম নিউমোনিয়ায় তিন — সিলেটে হাম উপসর্গ, রুবেলা ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম। মৃত্যুবরণকারী শিশুরা হলো- সুনামগঞ্জের ছাতক উপজেলার রফিক উল্লার ১ বছর ২ মাসের মেয়ে মুনতাহা জান্নাত ফারিহা, দোয়ারাবাজার উপজেলার সুমন দাসের ৯ মাস বয়সী ছেলে বর্ষণ এবং মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শতলাল দাসের এক বছর বয়সী মেয়ে প্রিয়নশী দাস।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে হাম ও রুবেলার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৪০ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৫০ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে পাঁচজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৪ জন।

ডা. মাহবুবুল আলম বলেন, হাম উপসর্গ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫৫০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এ পর্যন্ত সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২২৯ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আক্রান্তদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শিশুদের মধ্যে হাম ও নিউমোনিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অভিভাবকদের প্রতি বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে যেন তারা শিশুদের স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকেন এবং প্রয়োজন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেন।

এছাড়া, স্বাস্থ্য অধিদপ্তর হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, এই রোগগুলো প্রতিরোধ করা সম্ভব, তবে সচেতনতা ও দ্রুত চিকিৎসা গ্রহণের প্রয়োজন রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে গ্রেফতার যুবলীগ নেতা বাসের আলম সিদ্দিকী

সিলেটে হাম-নিউমোনিয়ায় তিন শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৫০

আপলোড সময় : ০১:৪৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬