নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের — রবিবার (২২ নভেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত ‘দ্বিতীয় আন্তর্জাতিক পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা গবেষণা সম্মেলন ২০২৬’-এ শ্রমমন্ত্রী এসব কথা বলেন।
শ্রমমন্ত্রী বলেন, এই সম্মেলন গবেষক, নীতিনির্ধারক, শিল্পমালিক ও শ্রমিকদের একত্রে কাজ করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। তিনি উল্লেখ করেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, পেশাগত রোগ, রাসায়নিক পদার্থের প্রভাব এবং নারী ও তরুণ শ্রমিকদের নিরাপত্তার মতো বিষয়গুলো নিয়ে গবেষণা অত্যন্ত জরুরি।
মন্ত্রী আশা প্রকাশ করেন যে, এসব গবেষণার ফলাফল দেশের শ্রমনীতি প্রণয়ন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডাইফ) পরিদর্শন কার্যক্রম এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (নশট্রি) প্রশিক্ষণ কর্মসূচিকে আরও কার্যকর করতে সহায়তা করবে।
শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে মন্ত্রী পাঁচটি বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেন। এই বিষয়গুলো হলো: গবেষণা ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে শ্রমনীতি প্রণয়ন এবং পরিদর্শন কার্যক্রম জোরদার করা, ডাইফ ও নশট্রির প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বৃদ্ধি করা, নারী, তরুণ ও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, পেশাগত দুর্ঘটনা ও রোগ প্রতিরোধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং সরকার, মালিক, শ্রমিক, গবেষক ও উন্নয়ন সহযোগীদের মধ্যে সহযোগিতা শক্তিশালী করা।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার শতভাগ চেষ্টা করছে। তিনি উল্লেখ করেন যে, শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে একটি পক্ষ ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের পাশাপাশি তৈরি পোশাকশিল্পকেও ক্ষতিগ্রস্ত করতে চায়।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গঠিত মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার।
এ সময় শ্রমমন্ত্রী বাস্তবমুখী গবেষণার জন্য গবেষক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান। তিনি নিরাপদ কর্মপরিবেশ ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় সহযোগিতার জন্য ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, নেদারল্যান্ডস, সুইডেন ও কানাডাসহ উন্নয়ন সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনলাইন ডেক্স 
























