ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পোশাকশ্রমিকদের মজুরি আন্দোলনে ৩ থেকে ৪ হাজার কোটি টাকার ক্ষতির আশঙ্কা: বিজিবিএ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৫৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ২০৩ Time View

পোশাকশ্রমিকদের মজুরি আন্দোলনে ৩ — বাংলাদেশের তৈরি পোশাকশ্রমিকদের চলমান মজুরি আন্দোলনে ৩ থেকে ৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) নেতারা। তারা বলেছেন, পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে প্রতিদিন এ ক্ষতির পরিমাণ বাড়তে থাকবে।

বিজিবিএর নেতারা সতর্ক করেছেন যে, এ ক্ষতির নেতিবাচক প্রভাব শুধু তৈরি পোশাকশিল্পেই সীমাবদ্ধ থাকবে না; বরং দেশের পরিবহন, ব্যাংকিং, লজিস্টিকস এবং সংশ্লিষ্ট অন্যান্য খাতসহ সামগ্রিক অর্থনীতিতে পড়বে।

রাজধানীর উত্তরায় বিজিবিএর কার্যালয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ বিষয়ে কথা বলেন। বিজিবিএর সভাপতি মো. আবদুল হামিদ লিখিত বক্তব্যে বলেন, ‘জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতির প্রেক্ষাপটে মজুরি বৃদ্ধির দাবি অত্যন্ত যৌক্তিক।’

তিনি আরও জানান, এ বিষয়ে নিম্নতম মজুরি বোর্ডের কাজ চলছে এবং তারা আশাবাদী যে সংশ্লিষ্ট পক্ষ একটি সময়োপযোগী মজুরিকাঠামোতে পৌঁছাতে সক্ষম হবে, যা শ্রমিকদের জন্য সম্মানজনক ও ন্যায্য হবে এবং কারখানাগুলোর জন্যও বহনযোগ্য থাকবে।

বিজিবিএর সভাপতি বলেন, চলমান অস্থিরতা নতুন পণ্যের উৎপাদন ব্যাহত করছে এবং প্রস্তুতকৃত পণ্যের নির্ধারিত সময়ে জাহাজীকরণেও বিলম্ব হচ্ছে। আগামী মৌসুমের পণ্য নির্ধারিত সময়ে সরবরাহ করা না গেলে বাড়তি ব্যয়ে উড়োজাহাজে পণ্য পাঠাতে হতে পারে।

তিনি আরও জানান, ক্রেতাদের কাছ থেকে মূল্যছাড়ের চাপ আসতে পারে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ব্যবসায়িক বিশ্বাসযোগ্যতা ও নির্ভরযোগ্যতা ক্ষুণ্ন হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।

চলমান মজুরি আন্দোলনের কারণে ক্রয়াদেশে প্রভাব পড়ছে বলে দাবি করেন আবদুল হামিদ। তিনি বলেন, ‘চলমান পরিস্থিতির কারণে অনেক আন্তর্জাতিক ক্রেতা বাংলাদেশ থেকে নতুন ক্রয়াদেশ প্রদানের ক্ষেত্রে সতর্ক ও দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছে।’

তিনি উল্লেখ করেন, কিছু ক্ষেত্রে ক্রয়াদেশের পরিমাণও কমে এসেছে। এ প্রবণতা অব্যাহত থাকলে সরাসরি উৎপাদনকারী কারখানাগুলো ক্ষতিগ্রস্ত হবে এবং অনেক কারখানা তাদের পূর্ণ উৎপাদনক্ষমতা অনুযায়ী পরিচালিত হতে পারবে না।

এছাড়া, কিছু কারখানা উৎপাদন কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হতে পারে। এর ফলে শুধু শিল্পের সক্ষমতা ও রপ্তানি আয়ই ক্ষতিগ্রস্ত হবে না, বরং অসংখ্য শ্রমিক ও তাদের পরিবারের জীবিকা ও আর্থিক নিরাপত্তাও হুমকির মুখে পড়বে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুললেন

পোশাকশ্রমিকদের মজুরি আন্দোলনে ৩ থেকে ৪ হাজার কোটি টাকার ক্ষতির আশঙ্কা: বিজিবিএ

আপলোড সময় : ০৮:৫৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬