ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভার-আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের জেরে ২৮ কারখানা বন্ধ, ৬৫টিতে ছুটি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৩৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ২০৫ Time View

সাভার আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের — ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনের কারণে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে বৃহস্পতিবার ২৮টি পোশাক কারখানা বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে ১৯টি কারখানা বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ ঘোষণা করা হয়। পরিস্থিতি বিবেচনায় আরও ৬৫টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

শিল্পাঞ্চলের অধিকাংশ এলাকায় বৃহস্পতিবার শ্রমিক বিক্ষোভ না হলেও দুপুরে আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। সংঘর্ষের ফলে পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং তিন পুলিশ সদস্য আহত হন।

সকাল থেকে নির্ধারিত সময়ে বিভিন্ন কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দেন। তবে হেমায়েতপুরের পদ্মার মোড়সহ কয়েকটি এলাকায় কারখানার সামনে বন্ধের নোটিশ টাঙানো দেখা যায়।

শিল্পাঞ্চল পুলিশের কর্মকর্তারা জানান, বেলা ১১টার দিকে জিরাবো পুকুরপাড় এলাকায় অরুনিমা গ্রুপের একটি কারখানায় শ্রমিকেরা কাজ না করায় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। তবে ছুটি ঘোষণার পরও শ্রমিকেরা কারখানা থেকে বের না হয়ে ভেতরে হইচই করতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের নিজ নিজ গন্তব্যে চলে যেতে বলে।

একপর্যায়ে শ্রমিকেরা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কারখানার সামনে অবস্থানরত শ্রমিকদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। পরে কারখানার বাইরে পুলিশের দুটি গাড়ির কাঁচ ভাঙচুর করা হয়।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিকেরা ইটপাটকেল ও ভাঙা কাচের টুকরো নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানার নিচে অবস্থানরতদের সরিয়ে দেওয়া হয়। পরে অন্য শ্রমিকদের বের হওয়ার সুযোগ দিলে সাধারণ শ্রমিকেরা চলে যান। তবে বাইরে গিয়ে পুলিশের দুটি গাড়ির কাঁচ ভাঙচুর করা হয়। এ ঘটনায় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। আহত তিন পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুললেন

সাভার-আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের জেরে ২৮ কারখানা বন্ধ, ৬৫টিতে ছুটি

আপলোড সময় : ০৭:৩৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬