ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক খতিব মুফতি রুহুল আমিনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৩৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ২০৫ Time View

সাবেক খতিব মুফতি রুহুল — জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের খুতবা পাঠের সময় দায়িত্বপ্রাপ্ত ইমামকে মিম্বার থেকে টেনে নামিয়ে মারধরের মামলায় সাবেক খতিব মুফতি রুহুল আমিনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এই আসামি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধী দিয়েছিলেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিআইডির পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা হাবিবুর রহমানের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী এ তথ্য নিশ্চিত করেছেন।

মুফতি রুহুল আমিনকে (৬০) আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান। রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে বায়তুল মোকাররম মসজিদের নিচতলায় জুমার নামাজের খুতবা পাঠ করছিলেন ইসলামী ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারী।

এ সময় মুফতি রুহুল আমিন এজাহারনামীয় অন্য আসামিদের নিয়ে মসজিদে প্রবেশ করেন। তারা ইমামকে মিম্বার থেকে টেনে নামিয়ে আঘাত করেন এবং তার হাত থেকে মাইক কেড়ে নেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

শুনানিতে রিমান্ড আবেদনের পক্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী আদালতকে বলেন, বাইতুল মোকাররম আমাদের জাতীয় মসজিদ কিন্তু এই পবিত্র স্থানকে এই আসামি দলীয়করণ করে ফেলেছিলেন। সেদিন মসজিদে মুফতি সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করছিলেন। সেই সময় এই রুহুল আমিন তাকে মারধর করে, জখম করে প্রকাশ্যে লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করে।

বাদী তাদের নিবারণ করার চেষ্টা করলে বাদীকেও হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়। তারা পাঞ্জাবির মধ্যে লুকিয়ে লোহার রড নিয়ে যায়। আসামি রুহুল আমিন ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন।

আদালতকে আরও বলা হয়, আসামি ওলামা লীগের নামে ফ্যাসিস্ট হাসিনার সময়ে নির্বাচন করতে চেয়েছিলেন। পতিত সরকারের নির্দেশে এই আসামি নাশকতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গোয়েন্দারা এই তথ্য পেয়ে তাকে গ্রেপ্তার করে। আসামির সঙ্গে আরও কারা জড়িত, তিনি কাদের সাথে যোগাযোগ করেন, তা জানার জন্য রিমান্ড প্রয়োজন।

আসামিপক্ষের আইনজীবী নাসরুল হুদা জামিন চেয়ে বলেন, ‘ঘটনা ঘটেছে এটা সত্য। কিন্তু পিপি সাহেবের এসব বক্তব্য সত্য নয়। আসামি রুহুল আমিন সাহেব সেদিন আক্রমণকারীদের থামানোর চেষ্টা করেন। তিনি নিজেও হামলা করেননি, কোনো নেতৃত্বও দেননি। আর সেদিন ঘটনার সময় খুতবা চলছিল না। তখন বয়ান করছিলেন। রুহুল আমিনের বিরুদ্ধে রিমান্ডে নেওয়ার মতো সুস্পষ্ট কোনো কারণ নেই। তিনি জামিন পাওয়ার হকদার। আমি আসামির রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন জানাচ্ছি।’

এ সময় আসামির পক্ষে আরেকজন আইনজীবী বলেন, ‘উনি সর্বদা জামাতের বিরুদ্ধে সরব। এজন্য কিছু মানুষ উনার পিছনে লেগেছে। উনি এশিয়া মহাদেশের একজন বিখ্যাত আলেম শামসুল হক ফরিদপুরীর সন্তান। তাকে জামিন দেন।’

পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, মসজিদে সংঘর্ষের ঘটনায় রুহুল আমিনের ভূমিকা ও সংশ্লিষ্টতা যাচাই করা প্রয়োজন। এ ঘটনায় কোনো ব্যক্তি বা দলের প্ররোচনা ছিল কি না, অপরাধ সংঘটনে আর্থিক লেনদেন হয়েছে কি না এবং হামলায় জড়িত ও নেতৃত্বদানকারীদের পরিচয় জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

পল্টন থানায় করা মামলায় মুফতি রুহুল আমিনসহ আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৪২৭, ১১৪ ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর পল্টন থানায় এই অভিযোগ করেন হাফেজ মওলানা মোহাম্মদ জিয়াউর রহমান।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা এলাকার একটি বাসা থেকে আসামিকে আটক করা হয়। রুহুল আমিনের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। মুফতি রুহুল আমিন ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররম মসজিদের খতিব ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। আত্মগোপনে যাওয়ার দেড় মাস পর ২০ সেপ্টেম্বর জুমার নামাজের আগে অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররমে যান রুহুল আমিন। ওই দিন খুতবা চলাকালে তার অনুসারীদের সঙ্গে অপর পক্ষের সংঘর্ষ হয়। পরে ২২ সেপ্টেম্বর তাকে খতিব পদ থেকে অপসারণ করা হয়।

রুহুল আমিন কওমি মাদ্রাসা অঙ্গনে আওয়ামী লীগপন্থি আলেম হিসেবে পরিচিত। তিনি কওমি মাদ্রাসা শিক্ষা সনদের স্বীকৃতি দেওয়ার জন্য ২০১৮ সালের ৪ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ‘শোকরানা মাহফিলে’ শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে আলোচিত হয়েছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে আওয়ামী লীগ থেকে প্রার্থী হতে এলাকায় পোস্টারও লাগিয়েছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুললেন

সাবেক খতিব মুফতি রুহুল আমিনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

আপলোড সময় : ০৬:৩৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬