ঢাকা ০৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় সাংবাদিক অপহরণের চেষ্টা, বিএনপি-যুবদল নেতাদের বিরুদ্ধে অভিযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:২২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ২০৩ Time View

সাতক্ষীরায় সাংবাদিক অপহরণের চেষ্টা — সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে এক সাংবাদিককে অপহরণের চেষ্টা ও চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও যুবদল নেতাদের বিরুদ্ধে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে মুন্সিগঞ্জ ইউনিয়নের আটির উপর গ্রামে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক বিলাল হোসেন দৈনিক আমাদের সময়-এর শ্যামনগর প্রতিনিধি এবং মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দ্য এডিটরস-এর উপকূলীয় প্রতিনিধি হিসেবে কর্মরত। তিনি স্থানীয় সুন্দরবন প্রেসক্লাবের সভাপতির দায়িত্বও পালন করছেন। অভিযোগ অনুযায়ী, বিলালকে বাড়ি থেকে ডেকে নিয়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয় এবং মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টা করা হয়।

বিলাল হোসেন জানান, রাত ২টার দিকে সাবেক জাসাস নেতা রায়হানুল ইসলামসহ কয়েকজন তার বাড়ির সামনে এসে ডাকাডাকি শুরু করেন। তিনি ও তার বৃদ্ধ বাবা সড়কে গেলে সেখানে বিএনপি ও যুবদলের শীর্ষ নেতাদের উপস্থিতি দেখতে পান। নেতারা বিলালের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। স্থানীয়দের সহায়তায় তিনি পাশের একটি মাছের ঘেরে পালিয়ে প্রাণে রক্ষা পান।

বিলালকে না পেয়ে ক্ষুব্ধ নেতাকর্মীরা তার বাড়িতে হামলা চালান। এ সময় তার স্ত্রী ও পরিবারের সদস্যদের ওপর নির্যাতন করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা বিলালের বৃদ্ধ বাবাকে পুলিশের হাতে তুলে দেয়।

শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু ও ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান চাঁদাবাজি ও অপহরণের অভিযোগ অস্বীকার করেছেন। তারা দাবি করেছেন, সাংবাদিক পরিচয়ের আড়ালে বিলাল আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছিলেন। তাদের দাবি, বিলাল ফেসবুক লাইভে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়েছেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল ইসলাম পাটোয়ারী বলেন, বিলাল হোসেনের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর পরিস্থিতি শান্ত হয়।

এদিকে, একজন পেশাদার সাংবাদিক ও প্রেসক্লাব সভাপতির ওপর মধ্যরাতে হামলার ঘটনায় শ্যামনগরসহ পুরো জেলার সংবাদকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয় সাংবাদিকরা নিজেদের পেশাগত দায়িত্ব পালন ও পরিবারের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কায় রয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুললেন

সাতক্ষীরায় সাংবাদিক অপহরণের চেষ্টা, বিএনপি-যুবদল নেতাদের বিরুদ্ধে অভিযোগ

আপলোড সময় : ০৭:২২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬