ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা ও ভাঙচুরের অভিযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:১১:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ২০৩ Time View

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া — গোপালগঞ্জ শহরে বুধবার সন্ধ্যায় রামদা ও চাপাতি নিয়ে মহড়া দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় তারা শহরের বিভিন্ন এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভও করেন।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সোয়া সাতটার পর পাচুড়িয়া, কোর্ট এলাকা, লঞ্চঘাট, কাঁচাবাজার মোড়, পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকায় মোটরসাইকেল নিয়ে তাদের মহড়া দিতে দেখা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো টহল ওই সময় এলাকায় ছিল না বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, শহরের বিভিন্ন দিক থেকে মোটরসাইকেল নিয়ে আসা ব্যক্তিরা লঞ্চঘাট এলাকায় একত্র হন। সেখানে নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাজু খানের নেতৃত্বে স্লোগান দেওয়া হয়। ‘খেলা খেলা খেলা হবে’সহ বিভিন্ন স্লোগান শোনা যায়।

এদিকে, সন্ধ্যা সাতটার পর গোপালগঞ্জ সদর আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য কে এম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালানোর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়িত ছিলেন।

হাসপাতালের নিচতলায় প্যাথলজি, ল্যাব ও চিকিৎসকদের চেম্বার রয়েছে। সংসদ সদস্য কে এম বাবর তার কার্যালয় হিসেবে নিচতলার একটি কক্ষ ব্যবহার করেন। হামলার সময় হাসপাতালের রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় হাসপাতালের চেয়ার-টেবিলসহ বিভিন্ন সরঞ্জাম বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে আগুন নেভানো হয়। হাসপাতালের পুরো ভবন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

এক প্রত্যক্ষদর্শী জানান, রাত পৌনে আটটার দিকে এক মধ্যবয়সী নারী নবজাতককে কোলে নিয়ে হাসপাতাল থেকে দ্রুত বের হন। তিনি জানান, তার মেয়ের সন্তান হয়েছে গত রোববার। এ ঘটনায় তারা আতঙ্কিত হয়ে পড়েন।

ঘটনার সময় সংসদ সদস্য কে এম বাবর পাশের একটি ভবনে ছিলেন না। রাত ৮টা ২৩ মিনিটে তিনি বলেন, হাসপাতালে অনেক রোগী ছিলেন। সেখানে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘যুদ্ধের সময়ও তো কেউ হাসপাতালে আক্রমণ করে না। এ কী শুরু হয়েছে!’

এদিকে, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিভিন্ন এলাকায় বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিএনপির অন্তত পাঁচটি কার্যালয়ে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা এসব হামলা চালিয়েছেন।

কাশিয়ানী উপজেলা বিএনপি কার্যালয়সহ কয়েকটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। এ ছাড়া গ্রামীণ ব্যাংকের দুটি কার্যালয়েও হামলার অভিযোগ রয়েছে।

এর আগে বুধবার সকাল থেকেই গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে রামদা, চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেন নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। সড়কের ছয়টি স্থানে গাছ ও বাঁশ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়।

সড়ক অবরোধের ছবি তুলতে সাংবাদিকদের বাধা দেওয়া না হলেও দেশীয় অস্ত্র নিয়ে মহড়ার ছবি ধারণ করতে গেলে তাদের বাধার মুখে পড়তে হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিখিলের বাসায় হামলা ও ভাঙচুর

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা ও ভাঙচুরের অভিযোগ

আপলোড সময় : ১০:১১:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬