ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনিয়ন পরিষদ নির্বাচনের ধাপ ও ইউনিয়নের সংখ্যা প্রকাশ করলো নির্বাচন কমিশন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:১২:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ২০১ Time View

ইউনিয়ন পরিষদ নির্বাচনের ধাপ — আগামী ২১ জানুয়ারি থেকে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সোমবার তাদের ১৪তম কমিশন সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে ধাপভিত্তিক নির্বাচনের সম্ভাব্য সংখ্যা তুলে ধরেন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

নির্বাচনের প্রথম ধাপে ভোটগ্রহণ করা হবে ১৩১ উপজেলার ১০২৬ ইউনিয়নে। দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ হবে ১১৯ উপজেলার ১১১৩ ইউনিয়নে। তৃতীয় ধাপে ১১৮ উপজেলার ১০০২ ইউনিয়নে ভোট হবে। চতুর্থ ধাপে ৯৩ উপজেলার ৭৯৩ এবং পঞ্চম ধাপে ৩৭ উপজেলার ৩৫৬ ইউনিয়নে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।

পঞ্চম ধাপে তুলনামূলক কমসংখ্যক ইউনিয়ন পরিষদ রাখার কারণ ব্যাখ্যা করে সানাউল্লাহ বলেন, পঞ্চম ধাপে আমরা ইচ্ছাকৃতভাবেই সংখ্যাটি কম রেখেছি, যাতে ওই সময়ের মধ্যে অন্য কোনো ইউনিয়ন পরিষদ নির্বাচনের উপযোগী হলে সেগুলোকে এখানে সমন্বয় করা যায়। বর্তমানে কিছু ইউপির নির্বাচন আইনি জটিলতা বা অন্যান্য কারণে আটকে আছে।

তিনি জানান, বৃহস্পতিবারের মধ্যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে কোন ইউনিয়ন পরিষদে কোন তারিখে ভোট হবে, তা প্রকাশ করা হবে। তালিকা প্রকাশের পর ভোটার ও সংশ্লিষ্ট অংশীজনেরা ওয়েবসাইটে গিয়ে ইউনিয়ন পরিষদের নাম ও নির্বাচনের ধাপ জানতে পারবেন।

ইউপি নির্বাচন শুরুর আগে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন। সানাউল্লাহ বলেন, ‘কয়েকটি বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের ব্যাপারে আলোচনা হয়েছে। বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর আগে আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করব, যেমনটি জাতীয় নির্বাচনের আগে করেছিলাম।’

তিনি জানান, আগামী ১০ ডিসেম্বরের আগেই এই সংলাপ অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দলগুলোকে তাদের নিবন্ধনের ক্রমিক নম্বর অনুযায়ী তিন দিন ধরে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হবে। স্থানীয় সরকার নির্বাচন কীভাবে অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, আলোচনায় সেটিই গুরুত্ব পাবে বলে জানান তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য রাজনৈতিক কর্মসূচি জানুয়ারিতে অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে সানাউল্লাহ বলেন, ‘আমাদের মনে হয় না এগুলো স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রভাব ফেলবে। বরং কিছু ক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সহায়ক হতে পারে।’

নির্বাচন কমিশনের এই পরিকল্পনা দেশের স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে। নির্বাচন কমিশন আশা করছে, নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী হবে এবং জনগণের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও সুসংহত হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার ঋণ দিচ্ছে বিসিক

ইউনিয়ন পরিষদ নির্বাচনের ধাপ ও ইউনিয়নের সংখ্যা প্রকাশ করলো নির্বাচন কমিশন

আপলোড সময় : ০৩:১২:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬