ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শীতের প্রয়োজনীয় পণ্যে স্বপ্নতে সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড়

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ২০৩ Time View

শীতের প্রয়োজনীয় পণ্যে স্বপ্নতে — শীতের আগমনে ত্বকের বাড়তি যত্ন ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে বিশেষ মূল্যছাড়ের আয়োজন করেছে দেশের বৃহত্তম খুচরা বিক্রয় চেইন স্বপ্ন। ১১ নভেম্বর থেকে শুরু হওয়া এই অফারে ক্রেতারা শীতের প্রয়োজনীয় বিভিন্ন পণ্য ও ব্যক্তিগত পরিচর্যার সামগ্রীতে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাচ্ছেন।

অফারের আওতায় রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের লোশন, ময়েশ্চারাইজিং ক্রিম, ফেসওয়াশসহ নানা ধরনের প্রসাধনী ও ত্বকের যত্নের পণ্য। এছাড়া, শীতের দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যের তালিকায় রয়েছে ইলেকট্রিক কেটলি, পানির বোতলসহ বিভিন্ন ব্যবহার্য সামগ্রী।

শীত মৌসুমে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে লোশন ও ময়েশ্চারাইজিং ক্রিমের চাহিদা বাড়ে। ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও দৈনন্দিন ব্যবহারের প্রয়োজনীয় পণ্য কেনার বিষয়টিও ক্রেতাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই প্রয়োজন বিবেচনায় নিয়েই স্বপ্নর এই বিশেষ আয়োজন করা হয়েছে।

স্বপ্নের এই উদ্যোগের লক্ষ্য হলো ক্রেতাদের মৌসুমি প্রয়োজনীয় পণ্য সহজলভ্য করা এবং সাশ্রয়ী কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করা। অফারটি স্বপ্নের নির্ধারিত আউটলেটগুলোতে পাওয়া যাচ্ছে। পণ্যের ধরন, ব্র্যান্ড ও অফারের বিস্তারিত জানার জন্য ক্রেতাদের নিকটস্থ স্বপ্ন আউটলেট অথবা প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যোগাযোগমাধ্যম অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, ব্র্যাক ব্যাংক সুশাসন, মূল্যবোধভিত্তিক ব্যাংকিং এবং নৈতিকতার সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার স্বীকৃতি হিসেবে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) থেকে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে। ‘ত্রয়োদশ আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স ২০২৫’-এ জেনারেল ব্যাংকিং ক্যাটাগরিতে ব্যাংকটিকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

১২ নভেম্বর ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আনুষ্ঠানিকভাবে ব্র্যাক ব্যাংকের কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ মাহবুবুর রহমান এফসিএসের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে আইন ও সংসদবিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান এফসিএ, এফসিএমএ এবং আইসিএসবির প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান এফসিএস উপস্থিত ছিলেন।

করপোরেট সুশাসনের ক্ষেত্রে অনুকরণীয় মানদণ্ড বজায় রাখা প্রতিষ্ঠানগুলোকে আইসিএসবির এই পুরস্কারের মাধ্যমে সম্মানিত করা হয়। ব্র্যাক ব্যাংকের এই অর্জন প্রতিষ্ঠানটির শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভিত্তি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচকে ধারাবাহিক সাফল্যের প্রতিফলন।

এছাড়া, ব্র্যাক ব্যাংক ফোর্বসের ‘বিশ্বের সেরা ৫০০ পারফর্মিং ব্যাংক ২০২৬’ তালিকায় স্থান পাওয়ায় শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ব্যাংকটির অবস্থান আরও সুদৃঢ় হয়েছে। গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুজের (জিএবিভি) সঙ্গে যুক্ত একমাত্র বাংলাদেশি ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক মূল্যবোধভিত্তিক ব্যাংকিং, দায়িত্বশীল ব্যবসায়িক চর্চা ও টেকসই প্রবৃদ্ধির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, “টেকসই প্রাতিষ্ঠানিক সাফল্যের মূল ভিত্তি হলো সুশাসন, শুদ্ধাচার, স্বচ্ছতা ও জবাবদিহিতার সংস্কৃতি। আইসিএসবি থেকে পাওয়া এই স্বীকৃতি আমাদের এই বিশ্বাসকে আরও সুদৃঢ় করেছে।”

এদিকে, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ২০২৫ সালের শিক্ষাবৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে সোনালী ব্যাংক পিএলসি। ব্যাংকটির করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থী এককালীন ১৫ হাজার টাকা করে পাবেন।

গত ৮ নভেম্বর থেকে এ বৃত্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তুলছে বাংলাদেশ সরকার

শীতের প্রয়োজনীয় পণ্যে স্বপ্নতে সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড়

আপলোড সময় : ০৯:০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬