গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের নতুন — চীনা বিনিয়োগ আকৃষ্ট করতে দেশটিতে প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু করেছে ইনভেস্ট বাংলাদেশ। চীনের শিল্প ও উৎপাদন খাতের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র গুয়াংজুতে চালু হওয়া এ কার্যালয় থেকে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীনা উদ্যোক্তাদের তথ্য ও বিধিবিধান সম্পর্কে পরামর্শ দেওয়া হবে। পাশাপাশি সরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও সহায়তা পাবেন বিনিয়োগকারীরা।
রোববার (১৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইনভেস্ট বাংলাদেশ। সংস্থাটি জানায়, বিদেশি বিনিয়োগের গুরুত্বপূর্ণ বাজারগুলোতে নিজেদের উপস্থিতি বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে চীনে এ কার্যালয় চালু করা হয়েছে। চলতি বছরের মার্চে ঘোষিত ১৮০ দিনের বিনিয়োগ কর্মপরিকল্পনায় চীনে প্রতিনিধি কার্যালয় স্থাপনের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। গুয়াংজু কার্যালয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পর্যায়ক্রমে অন্যান্য গুরুত্বপূর্ণ বাজারেও প্রতিনিধি কার্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে।
ইনভেস্ট বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন বিভাগের প্রধান নাহিয়ান রহমান রচি বলেন, সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং বিনিয়োগ পরিকল্পনার শুরু থেকেই প্রয়োজনীয় সহায়তা দেওয়াই এ কার্যালয়ের লক্ষ্য। গুয়াংজুর শক্তিশালী শিল্পভিত্তি ও বিস্তৃত উৎপাদন খাত বিবেচনায় শহরটিকে কার্যালয় স্থাপনের জন্য বেছে নেওয়া হয়েছে।
কার্যালয়টিতে প্রধান প্রতিনিধি ও ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করবেন মে ঝৌ। আর প্রতিনিধি ও ব্যবসা উন্নয়ন বিশ্লেষক হিসেবে থাকবেন ইয়াং ওয়েনচুয়াং। তাঁদের দুজনেরই বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতায় ১০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে।
চীনা বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এরই মধ্যে বিনিয়োগবিষয়ক রোডশো, ব্যবসায়িক ফোরাম ও প্রাতিষ্ঠানিক অংশীদারত্বের মাধ্যমে কাজ করছে ইনভেস্ট বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) জরিপ অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশে নিট বিদেশি বিনিয়োগের দ্বিতীয় বৃহত্তম উৎস ছিল চীন। ওই বছর দেশটি থেকে ৩২ কোটি ১১ লাখ ৫০ হাজার ডলারের নিট বিদেশি বিনিয়োগ এসেছে, যা বাংলাদেশের মোট নিট বিদেশি বিনিয়োগের ১৮ দশমিক ১৩ শতাংশ। নতুন কার্যালয়ের মাধ্যমে দুই দেশের বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করতে চায় সংস্থাটি।
এদিকে, বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাত, জার্মানি ও যুক্তরাজ্যসহ বিশ্বের ১১টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের লিচু। সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে এ ফল রপ্তানি করে ৪ লাখ ২০ হাজার মার্কিন ডলার আয় করেছে বাংলাদেশ। রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনের তারকা চিহ্নিত প্রশ্নোত্তর পর্বে দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য মো. সাদিক রিয়াজের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রিয়া, বাহরাইন, জার্মানি, ডেনমার্ক, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, ওমান, কাতার ও সিঙ্গাপুরে লিচু রপ্তানি হচ্ছে।
তিনি জানান, লিচুসহ অন্যান্য কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। এসব উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ এবং রপ্তানি আয় বাড়ানোর চেষ্টা চলছে।
আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক ও কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। খেজুর আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ কাস্টমস শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, নির্ধারিত শুল্ক কোডের আওতায় অরেঞ্জ (মাল্টা) ও আপেল আমদানিতে মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ থেকে কমিয়ে ৬১ শতাংশ করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে সাংবাদিকদের বৈঠকের সিদ্ধান্ত জানানো হয়। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, খেজুর আমদানিতে কমানো শুল্ক আগামী বছরের ১০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। আর নির্ধারিত কোডভুক্ত মাল্টা ও আপেল আমদানিতে কমানো করহার কার্যকর হবে আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
এদিকে, বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়াও অনুমোদন করা হয়েছে। এ সংশোধনীর মাধ্যমে মূল্য সংযোজন করের (মূসক) রিটার্ন জমার ক্ষেত্রে আগের মাসিক নিয়ম পুনর্বহাল করা হচ্ছে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, আগে প্রতি মাসে মূসক রিটার্ন জমা দিতে হতো। তবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন বিধান করে প্রতি তিন মাসে একবার রিটার্ন জমার নিয়ম চালু করা হয়। এখন আইনটির খসড়ায় সংশোধন এনে আবারও আগের মাসিক রিটার্ন জমার বিধান ফিরিয়ে আনা হচ্ছে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আফতাব অটোমোবাইলস লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আগের…
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমবি ফার্মাসিউটিক্যালস পিএলসি ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।…
পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ…
অনলাইন ডেক্স 






















