ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সঞ্চয়পত্রের মুনাফায় করের নতুন নিয়ম কার্যকর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৩৭:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ২০৮ Time View

সঞ্চয়পত্রের মুনাফায় করের নতুন — সঞ্চয়পত্রের মুনাফার ওপর উৎসে কর কাটার নিয়মে পরিবর্তন এনেছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী, উৎসে কাটা কর আর চূড়ান্ত কর হিসেবে গণ্য হবে না; বরং এটি অগ্রিম কর হিসেবে সমন্বয় করা হবে। ফলে যাদের প্রকৃত করহার কম, তারা আয়কর রিটার্ন জমা দিয়ে অতিরিক্ত কাটা অর্থ ফেরত পাওয়ার সুযোগ পাবেন। অন্যদিকে, যাদের আয় ও করহার বেশি, তাদের বাড়তি কর পরিশোধ করতে হতে পারে।

বর্তমানে সঞ্চয়পত্রের মুনাফা থেকে টিআইএনধারীদের ১০ শতাংশ এবং টিআইএন না থাকলে ১৫ শতাংশ হারে উৎসে কর কেটে রাখা হয়। পূর্বে এই করকে চূড়ান্ত হিসেবে বিবেচনা করা হতো, ফলে অতিরিক্ত কর কাটা হলেও তা ফেরত পাওয়ার সুযোগ ছিল না। নতুন নিয়মে নির্ধারিত করের চেয়ে বেশি অর্থ কাটা হলে আয়কর রিটার্ন জমা দিয়ে তা ফেরত পাওয়ার সুযোগ থাকবে।

নতুন নিয়মে যাদের প্রকৃত করহার ১০ শতাংশের কম, তারা সুবিধা পেতে পারেন। অন্যদিকে, যাদের করহার ১০ শতাংশের বেশি, তাদের সঞ্চয়পত্রের মুনাফার ওপর বাড়তি কর দিতে হতে পারে। উদাহরণস্বরূপ, যদি কোনো ব্যক্তি সঞ্চয়পত্র থেকে বছরে এক লাখ টাকা মুনাফা পান এবং ১০ শতাংশ হারে তাঁর উৎসে কর কাটা হয় ১০ হাজার টাকা, তবে তাঁর অন্যান্য আয় সাড়ে তিন লাখ টাকা হলে, বার্ষিক আয় দাঁড়াবে সাড়ে চার লাখ টাকা।

এ ক্ষেত্রে, প্রথম চার লাখ টাকা করমুক্ত এবং পরবর্তী ৫০ হাজার টাকার ওপর ১০ শতাংশ হারে পাঁচ হাজার টাকা কর প্রযোজ্য। ফলে, উৎসে কাটা ১০ হাজার টাকার মধ্যে অতিরিক্ত পাঁচ হাজার টাকা ফেরত পাওয়ার সুযোগ থাকবে। অন্যদিকে, যদি কোনো ব্যক্তি সঞ্চয়পত্র থেকে পাঁচ লাখ টাকা মুনাফা পান এবং তাঁর উৎসে কর কাটা হয় ৫০ হাজার টাকা, তবে তাঁর অন্যান্য আয় চার লাখ টাকা হলে, বার্ষিক আয় দাঁড়াবে ৯ লাখ টাকা।

এ ক্ষেত্রে, প্রথম চার লাখ টাকা করমুক্ত, পরবর্তী তিন লাখ টাকার ওপর ১০ শতাংশ হারে ৩০ হাজার টাকা এবং পরের দুই লাখ টাকার ওপর ১৫ শতাংশ হারে ৩০ হাজার টাকা কর দিতে হবে। মোট করের পরিমাণ দাঁড়াবে ৬০ হাজার টাকা। আগে উৎসে কাটা ৫০ হাজার টাকা সমন্বয়ের পর তাঁকে আরও ১০ হাজার টাকা পরিশোধ করতে হবে।

নতুন ব্যবস্থায় বছর শেষে প্রকৃত করের চেয়ে বেশি অর্থ কাটা হলে তা ফেরত পাওয়ার সুযোগ রয়েছে। যেমন, যদি সঞ্চয়পত্রের মুনাফা থেকে কোনো ব্যক্তির ৩০ হাজার টাকা উৎসে কর কাটা হয়, কিন্তু বিভিন্ন করছাড় ও হিসাব সমন্বয়ের পর তাঁর প্রকৃত করের পরিমাণ ২০ হাজার টাকা হয়, তবে তিনি বাকি ১০ হাজার টাকা ফেরত পাওয়ার দাবি করতে পারবেন।

তবে এ সুবিধা পেতে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। রিটার্নে ব্যাংক হিসাবের তথ্য দিয়ে অতিরিক্ত কর ফেরতের আবেদন করতে হবে এবং উৎসে কর কাটার প্রমাণপত্র জমা দিতে হবে। বিশেষ করে যাদের আয় করমুক্ত সীমার মধ্যে, অথচ সঞ্চয়পত্রের মুনাফা থেকে উৎসে কর কাটা হচ্ছে, তাঁদেরও টাকা ফেরত পেতে টিআইএন নিয়ে আয়কর রিটার্ন জমা দিতে হবে।

কর বিভাগের যাচাই-বাছাই শেষে ১২০ দিনের মধ্যে প্রাপ্য অর্থ ব্যাংক হিসাবে ফেরত দেওয়ার বিধান রয়েছে। ফলে নতুন নিয়মে কম আয়ের সঞ্চয়কারীরা অতিরিক্ত কাটা কর ফেরত পাওয়ার সুযোগ পাবেন। তবে বেশি আয় ও উচ্চ করহারের ব্যক্তিদের ক্ষেত্রে সঞ্চয়পত্রের মুনাফার ওপর করের পরিমাণ আগের তুলনায় বাড়তে পারে।

এদিকে, বাংলাদেশের সরকারি ঋণ গত দুই বছরে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা বেড়েছে। ২০২২ সালের ৩০ জুন সরকারি ঋণের পরিমাণ ছিল ১৩ লাখ ৪৪ হাজার কোটি টাকা, যা ২০২৪ সালের ৩০ জুন বেড়ে দাঁড়াবে ১৮ লাখ ৮৯ হাজার কোটি টাকায়।

অন্যদিকে, আগামী কয়েক বছরে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ আরও বাড়তে পারে। ২০২৫-২৬ অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধে ব্যয় হবে ৪৫০ কোটি ডলার এবং ২০২৯-৩০ অর্থবছরে তা বেড়ে প্রায় ৫৫০ কোটি ডলারে পৌঁছাতে পারে।

রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারে প্রথম আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলন উপলক্ষে দেওয়া এক সংবাদ ব্রিফিং নোটে এসব তথ্য তুলে ধরা হয়েছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যের জন্য তৈরি করা ওই নোটে দেশের ঋণ পরিস্থিতি, ঋণ ব্যবস্থাপনার সংস্কার এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ৯৭ হাজার ৯২৭ কোটি টাকা: বাণিজ্যমন্ত্রী

সঞ্চয়পত্রের মুনাফায় করের নতুন নিয়ম কার্যকর

আপলোড সময় : ০৫:৩৭:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬