ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিডি থাই ফুডের নগদ লভ্যাংশ ঘোষণা, অন্যান্য কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ২০৬ Time View

বিডি থাই ফুডের নগদ — পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য স্পন্সর ও পরিচালক বাদে অন্যান্য শেয়ারহোল্ডারদের ০.১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ লভ্যাংশ সংরক্ষিত আয় থেকে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আলোচিত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১ টাকা ২ পয়সা, যা গত অর্থবছরে ছিল ১ টাকা ৬৪ পয়সা।

৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৩৯ পয়সা, আগের বছর যা ছিল ১২ টাকা ৪১ পয়সা। আলোচিত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১১ পয়সা, যা গত অর্থবছরে ছিল ১৭ পয়সা।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ঢাকার মহাখালীর ৭ ভিআইপি রোডে অবস্থিত এসকেএস টাওয়ারের সেনা গৌরব হলে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর ২০২৬।

এছাড়া, পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচিত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৩ পয়সা, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৫ পয়সা।

আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (অপারেটিং ক্যাশফ্লো) ছিল ঋণাত্মক ৫৫ পয়সা, গত অর্থবছরের একই সময়ে যা ছিল ৫ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৬ পয়সা।

অন্যদিকে, পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আলোচিত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৩ পয়সা, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২ টাকা ১ পয়সা।

এছাড়া, আলোচিত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ঋণাত্মক ২ টাকা ৪৩ পয়সা, আগের অর্থবছরে যা ছিল ঋণাত্মক ১ টাকা ৩২ পয়সা। ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৫৩ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর বেলা ১২টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর ২০২৬।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ০.১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ পয়সা, আগের অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ১৯ পয়সা (পুনর্মূল্যায়িত)।

৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৭৩ পয়সা। আলোচিত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৪৭ পয়সা, আগের অর্থবছরে যা ছিল ৫০ পয়সা (পুনর্মূল্যায়িত)।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর সকাল ১১টায় বরিশালের করাপুরের রায়পাশা রোডে অনুষ্ঠিত হবে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচিত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ পয়সা, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১৬ পয়সা।

আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (অপারেটিং ক্যাশফ্লো) ছিল ২ পয়সা, গত বছরের একই সময়ে যা ছিল ২৭ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৩৫ পয়সা।

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচিত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৪ পয়সা, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১৮ পয়সা।

আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (অপারেটিং ক্যাশফ্লো) ছিল ১ পয়সা, গত বছরের একই সময়ে যা ছিল ঋণাত্মক ১৬ পয়সা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ৯৭ হাজার ৯২৭ কোটি টাকা: বাণিজ্যমন্ত্রী

বিডি থাই ফুডের নগদ লভ্যাংশ ঘোষণা, অন্যান্য কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

আপলোড সময় : ১২:০২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬