ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রিহ্যাব সেন্টারে ২৭ বছর বয়সী মডেলের মৃত্যু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৩৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ২১৩ Time View

মার্কিন মডেল প্রেসলি গার্বার ২৭ বছর বয়সে একটি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যু ২০ সেপ্টেম্বর ঘটেছে, তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনারের নথি অনুযায়ী, প্রেসলি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদ ও মাদকের সমস্যার সঙ্গে লড়াই করছিলেন। তার মা, সুপারমডেল সিন্ডি ক্রফোর্ড ও বাবা রান্ডে গার্বার শোক প্রকাশ করে পরিবারের গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন।

প্রেসলি গার্বার ফ্যাশন দুনিয়ায় তার মায়ের পদাঙ্ক অনুসরণ করে প্রবেশ করেছিলেন। তিনি ইতালীয় ফ্যাশন ব্র্যান্ড মস্কিনোর হয়ে ক্যাটওয়াকে অভিষেকের পর বারবেরি, ডলচে অ্যান্ড গাব্বানা এবং বোতেগা ভেনেতার মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের মডেল হিসেবে পরিচিতি পান।

সাম্প্রতিক বছরগুলোতে প্রেসলি তার মানসিক স্বাস্থ্য সংকট ও মাদকাসক্তির বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। ২০২৩ সালে একটি পডকাস্টে তিনি বলেন, “মানসিক স্বাস্থ্য ও বিষণ্নতার সঙ্গে দীর্ঘদিন লড়াই করার পর আমি মনে করি, আমার জীবনের এই কঠিন অভিজ্ঞতা থেকে যদি আমি একজন কিংবা একশজন মানুষকেও সেই অন্ধকার থেকে বের করে আনতে পারি, তবেই আমার জীবনের সার্থকতা।”

প্রেসলি গার্বারের মৃত্যু তার পরিবারের জন্য একটি গভীর শোকের কারণ হয়ে দাঁড়িয়েছে। তার ছোট বোন কাইয়া গার্বারও ভাইয়ের মানসিক স্বাস্থ্য সংকট নিয়ে কথা বলেছেন এবং প্রেসলির স্পষ্টবাদিতার প্রশংসা করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে বাসের চাপায় অটোরিকশা দুমড়ে নিহত ৩

রিহ্যাব সেন্টারে ২৭ বছর বয়সী মডেলের মৃত্যু

আপলোড সময় : ১০:৩৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬