চলতি বছরের ব্যালন ডি’অর কার হাতে উঠবে, তা নিয়ে ফুটবলবিশ্বে চলছে নানা আলোচনা। সেরা খেলোয়াড় নির্ধারণে কোন বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পায়, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যক্তিগত পারফরম্যান্স, গোল-অ্যাসিস্ট, নাকি দলের ট্রফি জেতার সাফল্য বড় ভূমিকা রাখে?
ব্যালন ডি’অর নির্ধারণে ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি দলীয় সাফল্য, মাঠের আচরণ ও ফেয়ার প্লে বিবেচনায় নেওয়া হয়। ফ্রান্স ফুটবল এই পুরস্কার আয়োজন করে, তবে ২০২৪ সাল থেকে ইউয়েফা এ আয়োজনে সহ-আয়োজক হিসেবে যুক্ত হবে।
ব্যালন ডি’অরের জন্য ৩০ জনের মনোনয়ন তালিকা তৈরি করা হয়। ফিফা র্যাংকিংয়ের শীর্ষ ১০০ দেশের বিশেষায়িত সাংবাদিকরা ভোট দেন। প্রতিটি ভোটার ৩০ জনের তালিকা থেকে সেরা ১০ খেলোয়াড়কে ক্রমানুসারে বেছে নেন।
ভোটের পয়েন্টের ভিত্তিতে সর্বোচ্চ স্কোর পাওয়া খেলোয়াড়কে ব্যালন ডি’অর দেওয়া হয়। সমান পয়েন্ট হলে প্রথম পছন্দের ভোটের ভিত্তিতে বিজয়ী নির্ধারণ করা হয়।
ব্যালন ডি’অর নির্ধারণে তিনটি মূল বিষয় বিবেচনায় রাখা হয়: ব্যক্তিগত পারফরম্যান্স, দলীয় সাফল্য এবং মাঠে খেলোয়াড়ের আচরণ।
এবারের ব্যালন ডি’অর ২৬ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত হবে, যা ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হচ্ছে। ২০১৯ সালের পর থেকে এটি নিয়মিতভাবে প্যারিসে অনুষ্ঠিত হয়ে আসছিল।
অনলাইন ডেক্স 
























