ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে জামায়াতের আমিরের বক্তব্য: ৮ দফা দাবি আদায় না হলে এক দফায় পরিণত হবে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:১৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৪ Time View

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ৮ দফা দাবি আদায় না হলে যেকোনো সময় তা এক দফায় পরিণত হবে। তিনি শনিবার (১৯ সেপ্টেম্বর) সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ে ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, "আপনারা কি এক দফা? তাহলে এক দফার জন্য প্রস্তুতি নিন।" তিনি আন্দোলনের অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, ঢাকা থেকে রংপুর লংমার্চের মতো সিরাজগঞ্জ থেকে ঢাকা লংমার্চ করতে হবে।

তিনি আরও বলেন, "আমাদের এই আন্দোলন কোনো দলের জন্য নয়, কোনো গোষ্ঠীর জন্য নয়, ১৮ কোটি মানুষের জন্য।" তিনি দাবি করেন, ১৮ কোটি মানুষের অধিকার আদায় করে তারা ঘরে ফিরবেন।

পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের সদস্য নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিশের আমির আল্লামা মামুনুল হক এবং জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াত আমিরের সমালোচনা, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়ে প্রশ্ন

সিরাজগঞ্জে জামায়াতের আমিরের বক্তব্য: ৮ দফা দাবি আদায় না হলে এক দফায় পরিণত হবে

আপলোড সময় : ০৫:১৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬