ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, মেয়র, মন্ত্রী বা সংসদ সদস্য যে পদেই থাকুন, জনগণের জন্য আজীবন রাজনীতি করবেন। তিনি বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দয়াগঞ্জ সুইপার কলোনিতে গণেশ পূজা উদ্যাপন উপলক্ষে এক অনুষ্ঠানে এ কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, কলোনির বাসিন্দারা ঢাকার পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের সহযোগিতায় একটি মন্দির নির্মাণের প্রতিশ্রুতি দেন।
তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তাকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন এবং তিনি অসাম্প্রদায়িক বাংলাদেশের বিশ্বাসী। সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
বর্তমান জ্বালানি সংকট বিএনপি সরকারের তৈরি নয় বলেও দাবি করেন তিনি। ইশরাক হোসেন বলেন, গ্যাসের সংকট বিগত ১৭ বছরের লুটপাটের উত্তরাধিকার হিসেবে এসেছে।
তিনি কলোনির বাসিন্দাদের বিদ্যুৎ বিল মওকুফের দাবি সম্পর্কে জানান, বিষয়টি নিয়ে তিনি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন। অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনলাইন ডেক্স 






















