ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণে অভিনন্দন জানালেন কাবার ইমাম

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:১০:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে খবর এসেছে। এ বিষয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. ইয়াসির আদ-দোসারি। বুধবার তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কার্লোসের একটি ছবি শেয়ার করে তাকে স্বাগত জানান।

শায়খ ইয়াসির আদ-দোসারি তার পোস্টে লেখেন, ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম।’ তিনি রবার্তো কার্লোসের জন্য দোয়া করে আরও বলেন, ‘হে আল্লাহ! তাকে আপনার দ্বীনের ওপর অটল রাখুন, তার অন্তরে হেদায়েত দান করুন।’

রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবরটি প্রথম প্রকাশ করেন তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির সংসদ সদস্য আলি শাহিন। তিনি জানান, ব্রাজিল সফরকালে স্থানীয় মুসলিম প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে এই তথ্য নিশ্চিত হয়েছেন।

আলি শাহিন বলেন, শায়খ জিহাদ হাম্মাদের মাধ্যমে তিনি কার্লোসের ইসলাম গ্রহণের বিষয়টি নিশ্চিত হয়েছেন। প্রায় চার সপ্তাহ আগে সাও পাওলোতে তাদের বৈঠকের সময় রবার্তো কার্লোস কালিমা শাহাদাত পাঠ করে আনুষ্ঠানিকভাবে ইসলামে দীক্ষিত হন।

এ বিষয়ে আন্তর্জাতিক ফুটবল সংবাদমাধ্যম গোল ডটকম একটি প্রতিবেদন প্রকাশ করেছে, তবে সেখানে উল্লেখ করা হয়েছে যে, রবার্তো কার্লোস এখনও ইসলাম গ্রহণের বিষয়টি ব্যক্তিগতভাবে বা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনে ওপেন ব্যালটে ভোটগ্রহণ হবে: সিইসি

রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণে অভিনন্দন জানালেন কাবার ইমাম

আপলোড সময় : ০৯:১০:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬