ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের বিতর্কিত মানচিত্রে হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে চিহ্নিত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:৫০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ২০৬ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মানচিত্রের ছবি প্রকাশ করেছেন, যেখানে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপটি জলপথটির ওপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আহ্বানকে আরও জোরালো করার অংশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) ট্রাম্প তার ভেরিফায়েড ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে বিতর্কিত এই মানচিত্রটি শেয়ার করেন। প্রকাশিত মানচিত্রে আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম ব্যস্ত ও সংবেদনশীল এই জলপথটিকে একটি ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখানো হয়েছে।

হরমুজ প্রণালী বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশের প্রবাহিত হয়, যা ইরান ও ওমানের জলসীমায় অবস্থিত। ট্রাম্প গত শুক্রবার প্রথমবারের মতো এই জলপথকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে চিহ্নিত করার ধারণা প্রকাশ করেন। তিনি দাবি করেন, কঠোর অবরোধের মাধ্যমে এই কৌশলগত জলপথটি বর্তমানে মার্কিন নিয়ন্ত্রণে রয়েছে।

যুক্তরাষ্ট্রের এই দাবির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। তেহরান ট্রাম্পের বক্তব্যকে ‘অলীক কল্পনা’ আখ্যা দিয়ে জানিয়েছে, মার্কিন প্রশাসন পরাজয়ের বাস্তবতা থেকে নজর ঘোরাতে এমন বিভ্রান্তি ছড়াচ্ছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, হরমুজ প্রণালী অতীতেও ইরানের ছিল, বর্তমানেও রয়েছে এবং ভবিষ্যতেও ইরানেরই থাকবে। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক এই জলপথটি কেবল ইরানের নির্দেশেই বন্ধ কিংবা উন্মুক্ত করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনে ওপেন ব্যালটে ভোটগ্রহণ হবে: সিইসি

ট্রাম্পের বিতর্কিত মানচিত্রে হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে চিহ্নিত

আপলোড সময় : ০৯:৫০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬