ঢাকা ১১:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য জরিমানা ওয়ার্নারের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ২১৪ Time View

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে শাস্তি পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার। সিডনির একটি আদালত তাকে ১,৫০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা। একই সঙ্গে, তাকে বিশেষ নিয়ন্ত্রণযন্ত্রযুক্ত লাইসেন্স নিতে হবে।

গত ৫ এপ্রিল সিডনির পূর্বে একটি রোডসাইড টেস্টে থামিয়ে ওয়ার্নারের অ্যালকোহল পরীক্ষা করা হয়, এবং ফলাফল পজিটিভ আসে। মারৌব্রা পুলিশ স্টেশনে দ্বিতীয়বার পরীক্ষা করার পর জানা যায়, ৩৯ বছর বয়সী এই ক্রিকেটারের রক্তে অ্যালকোহলের মাত্রা ছিল ০.১০৪, যা আইনসম্মত সীমার দ্বিগুণের বেশি।

ওয়ার্নারের আইনজীবী আদালতে যুক্তি দেন যে, গণমাধ্যমে প্রচারের কারণে তিনি ইতোমধ্যেই অতিরিক্ত শাস্তি ভোগ করেছেন এবং তাই তাকে শাস্তি থেকে অব্যাহতি দেওয়া উচিত। ওয়েভারলি লোকাল কোর্টে আওয়াইজ আহমেদ জানান, এই ঘটনা বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে।

ওয়ার্নার ইন্টারলক লাইসেন্সের জন্য আবেদন করবেন এবং সেই ডিভাইস গাড়িতে বসানোর পর আবার গাড়ি চালাতে পারবেন। এই ডিভাইস অ্যালকোহলের উপস্থিতি টের পেলে গাড়ি স্টার্ট নিতে দেবে না।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনে ওপেন ব্যালটে ভোটগ্রহণ হবে: সিইসি

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য জরিমানা ওয়ার্নারের

আপলোড সময় : ১২:০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬