ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালিতে ইরানের অনুমতি ছাড়া জাহাজ চলাচল সম্ভব নয়: ইরান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৪০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ২০৯ Time View

ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি বলেছেন, হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি জানান, ইরানের অনুমতি ও তদারকি ছাড়া কোনো বাণিজ্যিক জাহাজ বা তেলবাহী ট্যাংকারের জন্য এই জলপথ দিয়ে নিরাপদে চলাচল সম্ভব নয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক বিবৃতিতে জুলফিকারি বলেন, যুক্তরাষ্ট্রের দাবি মিথ্যা ও অসত্য। তিনি এটিকে মার্কিন সামরিক বাহিনীর হতাশা ও অসহায়ত্বের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

মুখপাত্র আরও জানান, হরমুজ প্রণালি ইরানের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং ইরানের সশস্ত্র বাহিনীর অনুমতি ছাড়া কোনো জাহাজ এই প্রণালি অতিক্রম করতে পারবে না।

জুলফিকারি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতৃত্ব ও সামরিক বাহিনীর অতীতের কর্মকাণ্ডের কথা উল্লেখ করে বলেন, তারা ইরানের জনগণ ও সশস্ত্র বাহিনীর শক্তি পরীক্ষা করেছে।

তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তারা এখনও এই অঞ্চলে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো ধরনের হুমকির জবাব দিতে প্রস্তুত রয়েছে এবং সেই জবাব হবে আরও শক্তিশালী ও কঠোর।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পুলিশকে বোমা ও বিস্ফোরক উদ্ধারের পর সতর্ক থাকার নির্দেশ

হরমুজ প্রণালিতে ইরানের অনুমতি ছাড়া জাহাজ চলাচল সম্ভব নয়: ইরান

আপলোড সময় : ০৮:৪০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬