ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলকে ‘অবৈধ’ বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী, মুসলিম দেশগুলোর ঐক্যের আহ্বান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৩০:২৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, দখলদার ইসরায়েল ‘অবৈধ’ রাষ্ট্র এবং এটি পুরো মুসলিম বিশ্বের জন্য একটি হুমকি। তিনি মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন।

আজ শনিবার পাকিস্তানের একটি টিভি অনুষ্ঠানে খাজা আসিফ এসব মন্তব্য করেন। তার এই বক্তব্যের প্রেক্ষাপটে উল্লেখ্য, পাকিস্তান সম্প্রতি সৌদি আরব ও তুরস্ককে নিয়ে ‘মক্কা চুক্তি’ নামে একটি নতুন সামরিক জোট গঠন করেছে।

খাজা আসিফ বলেন, “ইসরায়েলের বিষয়ে, সব মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হতে হবে। এ ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই।” তিনি ১৯৪০ এর দশকে ব্রিটিশদের বেলফোর ঘোষণার মাধ্যমে ইসরায়েলের প্রতিষ্ঠার কথা উল্লেখ করেন।

মন্ত্রী আরও বলেন, “জেরুজালেমের ক্ষমতায় কে আসে সেটি কোনো বিষয় নয়। বর্তমান অবস্থা থেকে পার্থক্য হবে খুবই সামান্য।” তিনি ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের অবস্থান এবং ইসলামবিদ্বেষী মনোভাবের পরিবর্তন না হওয়ার কথা উল্লেখ করেন।

খাজা আসিফ বলেন, “যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন ইস্যুর সমাধান না হচ্ছে, মুসলিম বিশ্বকে তাদের বিরুদ্ধে এক হয়ে অবস্থান নিতে হবে।”

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

‘আদিবাসী’ বনাম ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’: বিতর্কের পেছনে কি রয়েছে?

ইসরায়েলকে ‘অবৈধ’ বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী, মুসলিম দেশগুলোর ঐক্যের আহ্বান

আপলোড সময় : ১০:৩০:২৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬