পাকিস্তানের সংবাদমাধ্যমে অসত্য সংবাদ ছড়ানোর অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। তিনি জানান, এই কারণে তাকে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে।
একটি অনুষ্ঠানে ইরফান পাঠান বলেন, তাকে নিয়ে ট্রোলিং এবং মিথ্যা সংবাদ রটনা প্রতিদিনই ঘটে। তিনি বিশেষ করে পাকিস্তানের সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন, যেখানে বলা হয়েছিল যে, তিনি পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন এবং বাবর সাক্ষাৎকার দিতে চাননি।
পাঠান দাবি করেন, এই সংবাদটি সম্পূর্ণ মিথ্যা। তিনি জানান, আসলে ওই প্রতিবেদনে একটি বাংলাদেশি সাংবাদিকের ছবি ব্যবহার করা হয়েছিল, যিনি প্রথমবার মাঠে গিয়েছিলেন এবং বাবর তাকে সাক্ষাৎকার দিতে চাননি।
তিনি বলেন, "পাকিস্তানের লোকেরা ওই সাংবাদিকের জায়গায় আমার মুখ বসিয়ে দিয়ে বিভিন্ন গল্প রটিয়েছে। লক্ষ লক্ষ মানুষ এটি দেখেছেন এবং বিশ্বাস করেছেন।" পাঠান আরও জানান, প্রতিদিন তার বা অন্য খেলোয়াড়দের নামে অসত্য ঘটনা রটানো হয়, কিন্তু তিনি এসবের উত্তর দিতে চান না।
অনলাইন ডেক্স 






















