ঢাকা ১০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী: নাগরিকদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা সরকারের অঙ্গীকার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৪২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ২০২ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, জনগণের জীবনমান উন্নয়ন এবং প্রত্যেক নাগরিকের জন্য সুস্থ, শিক্ষিত, দক্ষ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। তিনি শুক্রবার (১০ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, সরকার জনমিতিক সম্ভাবনাকে টেকসই উন্নয়নের শক্তিতে রূপান্তর, মানবসম্পদ উন্নয়ন, সর্বজনীন স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, পরিবার পরিকল্পনা কার্যক্রমের শক্তিশালীকরণ এবং নারী ও যুবসমাজের ক্ষমতায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে।

তিনি তরুণদের সম্ভাবনাকে জাতীয় অগ্রগতির চালিকাশক্তিতে পরিণত করার লক্ষ্যে শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনাকে সমন্বিত করে বহুমাত্রিক উদ্যোগ বাস্তবায়নের কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, তরুণদের জন্য একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সুখী পরিবার গড়ে তোলার পরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি তরুণদের তথ্যপ্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক অর্থনীতির প্রধান শক্তি হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বাল্যবিবাহ, কিশোরী মাতৃত্ব এবং অপুষ্টির মতো চ্যালেঞ্জগুলো তরুণ প্রজন্মের বিকাশে বাধা হয়ে দাঁড়িয়ে আছে। এসব সমস্যা মোকাবেলায় সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

প্রধানমন্ত্রী তার বাণীতে সকল তরুণ-তরুণীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন, যাতে তারা আগামী দিনের সম্ভাবনাময় বাংলাদেশ গড়ার প্রধান চালিকাশক্তিতে পরিণত হতে পারে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের ৭ উপজেলায় বন্যা মোকাবিলায় সেনা মোতায়েন

প্রধানমন্ত্রী: নাগরিকদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা সরকারের অঙ্গীকার

আপলোড সময় : ০৭:৪২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬