ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চান না আইনমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:১১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট না থাকার কথা জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, “আমরা (বিএনপি) ক্ষমতায় আছি, তবে এমন সুবিধা দেবো না, যা সরকারের বদনাম করে।”

শুক্রবার সকাল সাড়ে ১০টায় শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। আইনমন্ত্রী আরও বলেন, “একজন চাঁদাবাজ হাসপাতালে এসে চাঁদাবাজি করলে তা তার ব্যক্তিগত লাভ হতে পারে, কিন্তু সরকারের উপর যে কালিমা লিপ্ত হবে, তা সরকার নেবে না।”

মন্ত্রী বলেন, “সম্প্রতি বরিশালে একজন চেক সাইন করে নিয়ে গিয়েছিলেন। কিন্তু আমরা রাত পার হতে দেইনি। সেই ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়েছে।” তিনি অপরাধীদের পরিচয় তুলে ধরে বলেন, “দলীয় পরিচয় যাই হোক, অপরাধী অপরাধী।”

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন প্রসঙ্গে আইনমন্ত্রী জানান, “এই হাসপাতালটি ৫০ শয্যা বিশিষ্ট। আমরা শয্যা সংখ্যা বাড়ানোর চেষ্টা করছি এবং উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কিছু পরিকল্পনা নিচ্ছি।”

সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয় বিএনপি ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

তুরস্কে শিক্ষার্থীদের ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা জারি

সরকারি উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চান না আইনমন্ত্রী

আপলোড সময় : ০৭:১১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬