ঢাকা ০৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লস অ্যাঞ্জেলেসে উদ্বোধন হলো নাইট রাইডার্সের আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:১৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২০২ Time View

শাহরুখ খানের মালিকানাধীন নাইট রাইডার্স গ্রুপ আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মাইলফলক স্পর্শ করেছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নির্মিত ‘নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড’ ১ জুলাই থেকে মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) ম্যাচের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী ম্যাচে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের প্রতিপক্ষ ছিল ওয়াশিংটন ফ্রিডম।

শাহরুখ খান উদ্বোধন উপলক্ষে বলেন, “যা একসময় স্বপ্ন ছিল, আজ তা বাস্তবে পরিণত হয়েছে। ক্রিকেটকে লস অ্যাঞ্জেলেসে নিয়ে আসা আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।” তিনি স্টেডিয়ামটিকে পরিবার ও বন্ধুদের জন্য একটি আনন্দময় জায়গা হিসেবে উল্লেখ করেন এবং আশা প্রকাশ করেন যে এটি নতুন প্রজন্মকে ক্রিকেটের প্রতি আগ্রহী করে তুলবে।

নতুন স্টেডিয়ামটি আন্তর্জাতিক মান বজায় রেখে নির্মিত হয়েছে, যেখানে রয়েছে আটটি ম্যাচ উইকেট, আইসিসি অনুমোদিত মাঠের পরিমাপ এবং ১২০ ফুট উঁচু ছয়টি ফ্লাডলাইট টাওয়ার। নির্মাণকাজে ৩২ হাজার মেট্রিক টনেরও বেশি মাটি অপসারণ করা হয়েছে। নাইট রাইডার্স স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ভেঙ্কি মাইসোর বলেন, “এটি শুধু একটি স্টেডিয়াম নয়, ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গির প্রতীক।”

উদ্বোধনী ম্যাচে প্রথম বল করেন সাবেক এনবিএ তারকা মেটা ওয়ার্ল্ড পিস, যার উপস্থিতিকে যুক্তরাষ্ট্রে ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধির ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে। ১ থেকে ৫ জুলাই পর্যন্ত এই মাঠে আরও একাধিক এমএলসি ম্যাচ অনুষ্ঠিত হবে। নাইট রাইডার্স গ্রুপের অধীনে বর্তমানে কলকাতা নাইট রাইডার্স, ত্রিনবাগো নাইট রাইডার্স, আবুধাবি নাইট রাইডার্স এবং লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সিলেটের সাদাপাথরে গোসল করতে গিয়ে পর্যটক নিখোঁজ

লস অ্যাঞ্জেলেসে উদ্বোধন হলো নাইট রাইডার্সের আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম

আপলোড সময় : ০৬:১৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬