বগুড়া ইসলামিক দাওয়াহ্ সেন্টারের অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও পবিত্র আশুরার সিয়ামের ইফতার মাহফিল বগুড়া শহরের সাতমাথাস্থ বিআরটিসি মার্কেটের ৫ম তলায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সূচনা করেন মোঃ সাজ্জাদ হোসেন কুরআন তিলাওয়াতের মাধ্যমে। সঞ্চালনা করেন শাইখ ইসমাইল হোসেন এবং সভাপতিত্ব করেন শাইখ সাইফুল ইসলাম খাঁন মাদানী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আলী হায়দার খোকন, সহ-সভাপতি, সূত্রাপুর আহলে হাদীস জামে মসজিদ। বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ আনোয়ার হোসেন, সেক্রেটারী জেনারেল: দি মেসেজ ফাউন্ডেশন, ঢাকা। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডঃ আব্দুল্লাহ বিন আব্দুর রহিম ও হাফিয জায়দুল আলম নাদিমসহ আরও অনেকে।
বক্তারা ইসলামী দাওয়াতের গুরুত্ব, সমাজে তাওহীদ ও সুন্নাহভিত্তিক জীবন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা এবং আশুরার তাৎপর্য তুলে ধরেন। তারা বগুড়া ইসলামিক দাওয়াহ্ সেন্টারের কার্যক্রমে সহযোগিতা কামনা করেন। আলোচনা সভা শেষে আশুরার সিয়ামের ইফতার অনুষ্ঠিত হয় এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনলাইন ডেক্স 






















