ঢাকা ১২:০২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:০৭:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ২৬৬ Time View

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষরের পর আবারও স্বাভাবিক মাত্রায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন শুরু করার প্রস্তুতি নিচ্ছে কাতার। দেশটির প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে কাতারের প্রধানমন্ত্রী বলেন, কয়েক সপ্তাহের মধ্যেই উৎপাদন স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তবে ক্ষতিগ্রস্ত স্থাপনাটি এর বাইরে থাকবে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলএনজি উৎপাদনকারী দেশ কাতার। গত মার্চে ইরানের ড্রোন হামলায় দেশটির রাস লাফান গ্যাস স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর উৎপাদন কার্যক্রম স্থগিত করা হয়েছিল।

শেখ মোহাম্মদ বলেন, কাতারের সংশ্লিষ্ট দলগুলো কয়েক সপ্তাহ ধরেই প্রস্তুতি নিয়ে আসছে। রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি কাতারএনার্জি পরিস্থিতি স্বাভাবিক হলেই পূর্ণমাত্রায় উৎপাদনে ফেরার পরিকল্পনা করছে।

কাতারের প্রধানমন্ত্রী বলেছেন, হরমুজ প্রণালির পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে কাতারএনার্জিও দ্রুত স্বাভাবিক কার্যক্রমে ফিরতে প্রস্তুত।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বরিশালে মার্কিন রাষ্ট্রদূতের সফর: অপরূপ জলপথের সৌন্দর্য উপভোগ

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

আপলোড সময় : ১১:০৭:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬