ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সবুজবাগে র‍্যাবের বড় অভিযান: ১০০ গ্রাম হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:২৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ২৩৩ Time View

১| র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে| সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‍্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে| এছাড়াও বিভিন্ন অস্ত্রধারী সন্ত্রাসীসহ অন্যান্য অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দেশের সর্বস্তরের মানুষের কাছে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে|

২| এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‍্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল ঢাকা মহানগরীর সবুজবাগ থানাধীন সবুজ কানন ক্যাফে বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট এর ভিতর হইতে ১২/০৪/২০২৬ তারিখ ১৩১০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম হেরোইনসহ অবৈধ মাদক ব্যবসায়ী ১| কোহিনুর বেগম (৫২), পিতাঃ আঃ কুদ্দুস, সাং-হাসিল কুমার গাতি, থানা-জামালপুর সদর, জেলাঃ জামালপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়|

৩| প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি জানায়, তিনি দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য হেরোইন দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রয় করে নিজ হেফাজতে রেখে ঢাকা মহানগরীর সবুজবাগ থানাসহ থানাধীন এলাকাসহ ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে| তিনি পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেন| তিনি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর ৮(গ) ধারায় অপরাধ করেছে|

৪| গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে|

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সবুজবাগে র‍্যাবের বড় অভিযান: ১০০ গ্রাম হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপলোড সময় : ০২:২৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬