ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আন্তঃজেলা ডাকাত দলের শীর্ষ সদস্য মুর্শিদ ওরফে মোরশেদকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১১ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে বিজয়নগর থানাধীন ইসলামপুর পুলিশ ফাঁড়ির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানকালে উপজেলার বুধন্তী ইউনিয়নের কেনা এলাকায় নিজ বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মোরশেদ দীর্ঘদিন ধরে বিজয়নগর থানার একটি ডাকাতি মামলার পলাতক আসামি ছিলেন এবং তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তার বিরুদ্ধে চুরি, ডাকাতি এবং ডাকাতির প্রস্তুতিসহ অন্তত তিনটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামি মুর্শিদ ওরফে মোরশেদের পিতা চেনু মোল্লা। তিনি বুধন্তী ইউনিয়নের কেনা গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অনলাইন ডেক্স 
























